সংসদের শরৎকালীন অধিবেশন শুরু হবে ২০ সেপ্টেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্রথম বৈঠক বসবে ২০ সেপ্টেম্বর বিকেল চারটায়। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের দেওয়া ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন।সংসদের এই অধিবেশন এক মাসব্যাপী চলবে বলে সংসদ সচিবালয় জানিয়েছে।স্পিকার আবদুল হামিদ অধিবেশন ডাকার কথা উল্লেখ করে প্রথম আলোকে বলেন, আগামী অধিবেশনে বর্ডার গার্ড আইন-২০১০ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হবে।গত ২২ জুলাই সংসদের পঞ্চম অধিবেশন শেষ হয়।