সংসদের ১২তম অধিবেশন শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ১২তম অধিবেশন কাল বুধবার বিকেল সাড়ে তিনটায় শুরু হবে। বাসস জানায়, এটি হবে শীতকালীন ও নতুন বছরের প্রথম অধিবেশন। বছরের প্রথম অধিবেশনের শুরুর দিনই রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংসদে ভাষণ দেবেন।গত ২৮ ডিসেম্বর রাষ্ট্রপতি জিল্লুর রহমান সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে এ অধিবেশনের আহ্বান করেন।২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০০৯ সালের ২৫ জানুয়ারি।গত ৩০ নভেম্বর সংসদের একাদশ অধিবেশন ১৩ কার্যদিবস চলার পর শেষ হয়। সংসদের একাদশ অধিবেশনে ছয়টি সরকারি ও একটি বেসরকারি বিলসহ মোট সাতটি বিল পাস হয়।সংসদ সচিবালয় থেকে জানানো হয়, আজ পর্যন্ত প্রশ্ন শাখায় প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৪৮টি ও মন্ত্রীদের জন্য দুই হাজার ৬৯০টি প্রশ্ন জমা পড়েছে।