সংসদের ১৫তম অধিবেশন ১৪ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ১৪ নভেম্বর বুধবার বিকেল চারটায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেছেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংসদের সর্বশেষ অধিবেশন (১৪তম) গত ১৯ সেপ্টেম্বর শেষ হয়। বিরোধী দল অনুপস্থিত থাকলেও ১০ কার্যদিবস স্থায়ী ওই অধিবেশন হল-মার্ক কেলেঙ্কারি, ডেসটিনি এবং স্পিকারের রুলিংকে কেন্দ্র করে আদালতের দেওয়া পর্যবেক্ষণ নিয়ে উত্তপ্ত ছিল। দলীয় সদস্যপদ রক্ষায় প্রধান বিরোধী দল বিএনপি এবং তাদের সমমনা জামায়াত ও বিজেপি সর্বশেষ সংসদে যোগ দিয়েছিল গত মার্চে (দ্বাদশ অধিবেশন)।