সংসার সামলে নিয়েও প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেকে মনে করেন বিয়ের পর মেয়েদের পড়াশোনা হয় না। আর সন্তানের মা হয়েগেলে তো ব্যস্ততার শেষ নেই। লেখাপড়া করলেও কোনো রকমে শেষকরা। সমাজের প্রচলিত এ ধারণাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন সানজিদা ইয়াছমিন। স্বামী সন্তান সংসার সামলিয়েও ২৯ তম বিসিএস প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন তিনি। স্নাতক পাস করার পরপরই বিয়ে হয়ে যায় তাঁর। বিয়ের কয়েক বছরের মাথায় তার কোলজুড়ে আসে মেয়ে সামিহা রহমান (৪)। ছোট মেয়েকে নিয়েই সংসার সামলিয়ে তিনি তাঁর অদম্য মেধা দিয়ে পড়াশোনা চালিয়ে যান এবং পেয়ে যান সাফল্য। ‘সেই ছোটবেলা থেকে আজকের এ সাফল্য এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তিনি নিজে জানিয়েছেন নারীমঞ্চকে।পরিবারের উৎসাহ সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে: ‘ছোটবেলা থেকেই মায়ের শিক্ষাগত যোগ্যতা আর চাকরি করা দেখে নিজের মনের মধ্যে ইচ্ছা জাগে, আমাকেও প্রতিষ্ঠিত হতে হবে। বাবা যেহেতু শিক্ষক তাই বাবার আদর্শ মেনে নিয়েই বড় হওয়া। মা চাকরি করলে কী হবে, নিয়মিত যেন পড়াশোনা করে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি সেদিকে সব সময় ছিল কড়া নজরদারি। তবে পড়াশোনার ক্ষেত্রে ভাইয়ের সাহায্য সবচেয়ে বেশি পেয়েছি। আর বিয়ের পর স্বামীর সহযোগিতা আর অনুপ্রেরণা থাকার কারণে এ সাফল্য অর্জন করতে পেরেছি আমি।’ বলছিলেন সানজিদা ইয়াছমিন। গত ১০ জুলাই, ২০১১ তারিখে ঢাকা বিভাগীয় কমিশনার এর অধীনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ দেয়া হয়েছে তাকে।দিনাজপুরের মেয়ে সানজিদা ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার পেতেন। দৌড়, লংজাম্প, হাই জাম্পে কখনও তিনি দ্বিতীয় হননি। গান শোনা, নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া, নতুন নতুন মানুষের সাথে মিশতে ভাল বাসেন তিনি। ছোটবেলায় তিনি ডাক্তার হবার স্বপ্ন দেখতেন। কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পাস করে ভর্তি হয়ে যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে ইনফরমেশন এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিষয়ে অত্যন্ত কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। স্নাতকোত্তর পাস করার পর বিসিএস এর লিখিত পরীক্ষা দিয়ে কিছুদিন এ বিভাগের শিক্ষক হিসাবে চাকরি করেন তিনি।বিয়ে সংসার এবং পড়ালেখা: স্নাতক শেষ হবার পর পরই বিয়ে হয়ে যায় তারই পছন্দের পাত্র ডা.মোঃ মিজানুর রহমানের সাথে। বিয়ের পর তার স্বামীও বিসিএস ক্যাডারভুক্ত ডাক্তার হয়ে যান। বর্তমানে তার স্বামী বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এ ওরাল এন্ড মেক্সিলো ফেসিয়াল সার্জারীর উপর এমএস ডিগ্রী করছেন। স্নাতকোত্তর পরীক্ষা শেষ হবার পর তিনি চলে আসেন স্বামীর কর্মস্থলে। এরই মধ্যে তিনি এক কন্যা সন্তানের জননী হন।‘দেড় বছরের মেয়ে সামিহাকে নিয়ে আমি ২৮তম ও ২৯তম বিসিএসের প্রস্তুতি নেওয়া শুরু করি। মূলত বিসিএসের পড়াশোনা, গাইড, পড়ার প্রতি চাপ, অঙ্ক না পারলে করিয়ে দেওয়া, বিভিন্ন বিষয় না বুঝলে বুঝিয়ে দেওয়া এসব ব্যাপারে আমার স্বামীর উৎসাহ আমাকে অনুপ্রাণিত করেছে বেশি। একা পড়তে যেন খারাপ না লাগে সে জন্য স্বামী-স্ত্রী দুজনেই একসাথে পড়তাম। অনেক সময় পড়তে ইচ্ছা করত না । মাঝে মাঝে পড়া নিয়ে তুমুল ঝগড়াও লেগে গেছে আমাদের মধ্যে। তার পরও ও হাল ছাড়েনি। আমাকে বুঝিয়ে উৎসাহ দিয়ে পড়তে বসিয়েছে।’ বিসিএসের প্রস্তুতিতে স্বামীর সহযোগিতা-অনুপ্রেরণা নিয়ে বলছিলেন সানজিদা। ২৮তম বিসিএসে সুযোগ না পেয়ে ২৯তম বিসিএস পরীক্ষাকে সিরিয়াসলি নিতে হয়েছে। অবশেষে ২৯তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সুযোগ পেয়ে লিখিত ও মৌখিক দুটোকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অনেক সময় বই পড়তে বসলে ুেময়ের জন্য পড়া যেত না। বইয়ের পাতা ছিঁড়ে ফেলত। কিংবা বই ফেলে দিত হাত থেকে। পরে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপর পড়তে বসতাম। বিকেলুের দিকে ছাদে পাঠিয়ে দিয়ে বা কার্টুন চালিয়ে দিয়ে তারপর পড়তাম। অনেক রাত পর্যন্ত পড়তাম এবং যখনই পড়তাম, অত্যন্ত মনোযোগ দিয়ে পড়তাম।’ তিনি ছাড়া আর কারও কাছে তার মেয়ে খেতে, বাথরুম করতে চাইত না, তাই বাচ্চার দেখভাল করেই পড়ালেখা করতে হয়েছে বলে জানান তিনি। যখন বিসিএসের রেজাল্ট বের হয় তখন নিজে প্রথম রেজাল্ট দেখেননি কোচিংয়ের এক বন্ধু ফোনের মাধ্যমে জানতে পারেন তিনি প্রথম স্থান অধিকার করেছেন। তখনো তাঁর বিশ্বাস হয়নি। এরপর ইন্টারনেটের মাধ্যমে বারবার প্রবেশপত্রের সঙ্গে নিজের রোল মিলিয়ে রেজাল্ট মিলিয়ে দেখেন সত্যিই তিনি প্রথম হয়েছেন। ভবিষ্যৎ নিয়ে যা ভাবছেন তিনি: ‘যেহেতু আমি সরকারি কর্মকর্তা। সরকারি আদেশ-বিধান অনুযায়ী নিজেকে সুদক্ষ সরকারি কর্মকর্তা, হিসাবে কাজ করে যাওয়ার ইচ্ছা আমার। চাকরির পাশাপাশি পরিবারকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। আর মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর ইচ্ছা, পড়াশোনার জন্য কোনো চাপ না দিয়ে নিজেকে নিজের মতো করে প্রতিষ্ঠিত হতে সুযোগ দেবেন তাকে। অবশেষে যা বলেন তিনি: ‘নির্দিষ্ট বয়সের পরে মেয়েদের বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে গেলে আমি যে আর কিছু করতে পারব না এটা ভাবা ঠিক না। বিয়েকে একটা প্রক্রিয়া হিসাবে নিয়ে নিজের ব্যক্তিগত ইচ্ছা থাকলে ক্যারিয়ার গড়ার দিকে এগুতে পারবে নিজেই। সে ক্ষেত্রে সচেতন স্বামীর ভূমিকা সবচেয়ে বেশি প্রয়োজন।’