সংস্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃত ভারতবর্ষের প্রাচীনতম ভাষা। প্রায় পাঁচ হাজার বছর ধরে এই ভাষার চর্চা হচ্ছে। সংস্কৃত ভাষার প্রাচীনতম নিদর্শন ঋগেবদ। সংস্কৃত ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত ইন্দো-ইরানীয় উপশাখার একটি ভাষা। সংস্কৃত ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। যে যে অঞ্চলে এর চর্চা হয়েছে, সেখানে প্রচলিত বর্ণমালাতেই এটি লিখিত হয়েছে। তবে দেবনাগরী বা নাগরী বর্ণমালা সংস্কৃত লেখার জন্য ব্যাপকভাবে ব্যবহূত হয়।সংস্কৃত ভাষায় অসংখ্য মহৎ গ্রন্থ রচিত হয়েছে। এভাবে কালক্রমে সংস্কৃত ভাষা ভারতীয় চিন্তার আধার হয়ে উঠেছে। ঋগেবদ, অথর্ববেদ, উপনিষদ-এর মতো প্রাচীনতম শাস্ত্র; গভীর দার্শনিক তাৎপর্যে ভরা মহাভারত ও রামায়ণ-এর মতো মহাকাব্য; ১৮টি বৃহৎ পুরাণ; কুমারসম্ভব, রঘুবংশ, মেঘদূত, বুদ্ধচরিত, নৈষধচরিত-এর মতো কালজয়ী সাহিত্যকর্ম ইত্যাদি নানা উপাচারে সংস্কৃত ভাষার এক বিরাট সৌধ গড়ে উঠেছে।বাংলা অঞ্চলে কবে থেকে সংস্কৃতের চর্চা শুরু হয়, সেটা সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে এর ইতিহাস অনেক প্রাচীন। আনুমানিক চতুর্থ শতকে গুপ্তযুগে রচিত একটি লেখমালায় এর প্রমাণ পাওয়া যায়। পাল যুগে (৭৫০-১১৬১) বৌদ্ধ রাজাদের সময়ে সংস্কৃত ভাষা-সাহিত্যের উল্লেখযোগ্য চর্চা হয়। সেন যুগের (১০৯৭-১২৬০) হিন্দু রাজারা এই চর্চাকে দারুণভাবে বেগবান করে তোলেন। অনেকের মতে, সেন যুগ ছিল বঙ্গদেশে সংস্কৃতচর্চার স্বর্ণযুগ। বল্লাল সেন (১১৫৯-১১৮৫) ও লক্ষ্মণ সেন (১১৮৫-১২০৬) ছিলেন বিদ্বান ও সাহিত্যানুরাগী।মুসলিম যুগেও (১২০৬-১৭৫৭) বাংলা অঞ্চলে সংস্কৃতের উল্লেখযোগ্য চর্চা হয়। বৈষ্ণবদের তীর্থভূমি নবদ্বীপ এ সময় সংস্কৃতচর্চার প্রধান কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। সংস্কৃতচর্চায় নবদ্বীপের নাম প্রাচীনকাল থেকে সুপরিচিত। বাংলায় সনাতন পদ্ধতিতে সংস্কৃতচর্চার কেন্দ্রগুলো টোল নামে পরিচিত। ধর্মীয় পরিসরের বাইরে বাংলাদেশে এখন মূলত একাডেমীতে সংস্কৃত ভাষার চর্চা হয়। বিভিন্ন শিক্ষা বোর্ডের অধীনে অনেক স্কুল-কলেজে সংস্কৃত ভাষা-সাহিত্যের চর্চা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও এমফিল-পিএইচডি পর্যায়ে সংস্কৃতের চর্চা হয়। এ ছাড়া বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীন টোল-চতুষ্পাঠীগুলোতেও সনাতন পদ্ধতিতে সংস্কৃত শিক্ষা দেওয়া হয়।মাতৃভূমি ও মাতৃভাষা সম্পর্কে ঋগেবদে বলা হয়েছে, ‘মাতৃভূমি, সংস্কৃতি ও মাতৃভাষাকে সবারই শ্রদ্ধা করা উচিত। কারণ, এগুলো মানুষকে প্রশান্তি দেয়। যে তার দেশ, সভ্যতা ও ভাষার প্রতি শ্রদ্ধাশীল, সে মহত্ত্ব এবং জীবনের সমস্ত সুখ লাভ করে। তার ক্রিয়াকর্মাদি এমন হওয়া উচিত, যাতে তার মাতৃভূমি, সংস্কৃতি ও ভাষার গৌরব হয়।’অথর্ববেদ-এ বলা হয়েছে, ‘মাতৃভাষা থেকে আমরা যেন মুখ ফিরিয়ে না নিই। আমরা যেন মাতৃভাষার প্রতি সব সময় প্রসন্ন থাকি। ঈশ্বরকে যারা পরিতৃপ্ত করতে চায়, তারা মাতৃভাষায় স্তবগান করে। মাতৃভাষা আমাদের অশুচি দূর করে। মাতৃভাষার প্রতিটি শব্দ আমাদের সঙ্গে রক্তের বন্ধনে সম্পৃক্ত। মাতৃভাষার প্রতিটি শব্দ থেকে বিশুদ্ধ ননির ক্ষরণ হয়। সব পবিত্র শিল্প অভিব্যক্তি পায় মাতৃভাষায়। আমরা যেন মাতৃভাষায় দেবতাদের গুণকীর্তন করি।’