সংস্কৃতি নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈশ্বরদী সংস্কৃতি নিকেতনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১০ জানুয়ারি সন্ধ্যায় শহরের পুরোনো বাসস্ট্যান্ডের মাহবুব আহমেদ খান স্মৃতিমঞ্চে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, নৃত্যনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন আলাউদ্দিন আহমেদ, সেলিম সরদার, মাহজেবিন শিরিন, মামুনুর রহমান, আবুল হোসেন প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের ক্ষুদে শিল্পীদের নাচ-গান দর্শকদের মোহিত করে।