সংস্কৃতির ৭ দিন
চিত্রপ্রদর্শনীজার্মান সাংস্কৃতিক কেন্দ্রবাড়ি-১০, রোড-৯, ধানমন্ডি মিউজিক ফ্রম অ্যান আননোন সোর্স জার্মানের বিখ্যাত চিত্রশিল্পী সিগমার পোকে বিদায় নিয়েছেন গত ১১ জুন। শিল্পীর একক চিত্র প্রদর্শনী দিয়েই তাঁকে স্মরণ করছে ঢাকার জার্মান সাংস্কৃতিক কেন্দ্র। আগামীকাল প্রদর্শনীর শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।বেঙ্গল সেন্টারপ্লট-২, সিভিল এভিয়েশন, নিউ এয়ারপোর্ট রোড, খিলক্ষেত বেঙ্গল আর্ট ক্যাম্প ২০১০ বেঙ্গল সাংস্কৃতিক উৎসব ও বেঙ্গল গ্যালারির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী বেঙ্গল আর্ট ক্যাম্প ২০১০-এর সমাপনী অনুষ্ঠান আজ সন্ধ্যা ছয়টায়।গ্যালারি কায়াবাসা-২০, রোড-১৬, সেক্টর-৪, উত্তরা ইমেজেস অ্যান্ড রিফ্লেকশনস রণজিৎ দাশের একক চিত্র প্রদর্শনী। শেষ হবে ১২ আগস্ট। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। মেঘের পরে মেঘ আবদুল মান্নানের চিত্র প্রদর্শনী মেঘের পরে মেঘ চলবে আগামীকাল পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত আটটার মধ্যে যেতে হবে।চলচ্চিত্রজার্মান সাংস্কৃতিক কেন্দ্রবাসা-১০, রোড-৯, ধানমন্ডি জার্মান-বাংলা চলচ্চিত্র সন্ধ্যা শৌভিক দাস পরিচালিত কাকতাড়ুয়া দেখানো হবে আজ সন্ধ্যা সাতটায়। এরপরই দেখানো হবে হ্যান্স-ক্রিস্টিয়ান স্মিড পরিচালিত রিকুইয়েম।আলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকা২৬ মিরপুর রোড, ধানমন্ডি কানাডীয় চলচ্চিত্র উৎসব ২ আগস্ট শুরু হবে কানাডীয় চলচ্চিত্র উৎসব। এই দিন দেখানো হবে ম্যান উইথ ব্রুমস। ৩ আগস্ট বন কপ, বেড কপ এবং ৪ আগস্ট লা গ্রান্ড সিডাকশন। ৫, ৬ ও ৭ আগস্ট দেখানো হবে যথাক্রমে হলিউড/বলিউড, হ্যাভেন অন আর্থ এবং ওয়াটার। শেষের তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছেন দীপা মেহতা। ছবিগুলো দেখানো হবে বিকেল পাঁচটায়। মেলাগণগ্রন্থাগার চত্বরশাহবাগ ঐতিহ্যের বই উৎসব সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্য-এর বই উৎসবের সময় বাড়ানো হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত এ উৎসবে বিশেষ ছাড়ে পাঠকদের বই কেনার সুযোগ রয়েছে।