সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্র প্রদর্শনীবাংলাদেশ জাতীয় জাদুঘরশাহবাগ তিন শিল্পীর চিত্রকর্ম ১৪তম এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে দেশের তিন বরেণ্য শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের চিত্র প্রদর্শনী চলছে। এতে তিন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা দুর্লভ চিত্র স্থান পেয়েছে। চিত্রের পাশাপাশি তিন জায়গায় তিন শিল্পীর সংক্ষিপ্ত পরিচয় লেখা রয়েছে। সময়: শনি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। বৃহস্পতিবার বন্ধ।ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা একক চিত্র শিল্পী জামাল আহমেদের একক চিত্র প্রদর্শনী চলছে। সময়: ২৩ অক্টোবর পর্যন্ত বেলা তিনটা থেকে রাত নয়টা।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি মাই মিস্টেরিয়াস স্কাই-২ শিল্পী মুশফিক হাসানের চতুর্থ একক চিত্র প্রদর্শনী চলছে। ক্যানভাসে শিল্পী মাধ্যম হিসেবে তেলরং ব্যবহার করেছেন। সময়: আগামীকাল বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে।গ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরা কসমিক ইউনিটি অ্যান্ড অ্যান আনফিট সিটিজেন শিল্পী আমিনুল ইসলামের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সময়: ২৬ অক্টোবর পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি সৃজনে ও শেকড়ে-৫ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রদর্শনী চলছে। দেশের প্রথিতযশা ১০ জন শিল্পী এতে অংশ নিয়েছেন। সময়: ২৬ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি ঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েট শিল্পী সুলেখা চৌধুরীর একক চিত্র প্রদর্শনী চলছে। তাঁর চিত্রে উঠে এসেছে ঢাকা শহরের যানজট। সময়: ৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা। শুক্রবার বন্ধ।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ মেনোস্ক্রিপ্ট অব ক্র্যাফ্ট শিল্পী সাঈদা সুলতানার প্রথম একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে বিভিন্ন মাধ্যমে তৈরি শিল্পকর্ম স্থান পেয়েছে। সময়: ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।চারুকলা প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাওসমানী স্মৃতি মিলনায়তন, আবদুল গনি রোড১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীশিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ও ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এশীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশসহ এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৬টি দেশ এতে অংশ নিয়েছে। অন্যান্য মহাদেশের ১০টি দেশ পর্যবেক্ষক হিসেবে রয়েছে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য রয়েছে বিশেষ পরিবহনের ব্যবস্থা।সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।পোস্টার প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য শিল্পী সন্তু সাহার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যবিষয়ক পোস্টার প্রদর্শনী। সময়: প্রদর্শনী শুরু হবে আগামীকাল। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে।কার্টুন প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডি মাই বিলাভড মাদারল্যান্ড মো. আবু সেলিমের প্রথম একক কার্টুন প্রদর্শনী চলছে। সময়: ৩০ অক্টোবর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে।আলোকচিত্র প্রদর্শনীজয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ বর্তমান ঢাকা আলোকচিত্রী এম এ তাহেরের একক আলোকচিত্র প্রদর্শনী। এতে উপস্থাপিত হয়েছে ঢাকা বিষয়ক নানা ছবি। সময়: গ্যালারি খোলা থাকে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত আটটা পর্যন্ত, সমাপনী দিন ২১ অক্টোবর।বইমেলাপিসিএস লিমিটেড৪৩ শিল্পাচার্য জয়নুল আবেদিন সড়ক (পুরাতন ১৬ শান্তিনগর) শারদীয় বইমেলা ‘বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হোক বইমেলা’ স্লোগানের মধ্য দিয়ে ‘পিবিএস’ ও ‘পাঞ্জেরী’ আয়োজন করেছে শারদীয় বইমেলা। এতে অংশ নেওয়া প্রকাশনা প্রতিষ্ঠানগুলো হলো অন্যপ্রকাশ, অণ্বেষা প্রকাশন, অনন্যা, আগামী, ঐতিহ্য, কাকলী, ওয়ার্ল্ড অব চিলড্রেনস বুকস লিমিটেড, পার্ল, পাঞ্জেরী, বিশ্বসাহিত্য ভবন ও হাতে খড়ি। দেশি বইয়ের ওপর ২৫ শতাংশ ছাড় রয়েছে। দেশি ও বিদেশি দুই ধরনের বই পাওয়া যাবে। সময়: আগামী ১৭ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত নয়টা।গণগ্রন্থাগার চত্বরশাহবাগ বাংলাপ্রকাশ ও বিশ্বসাহিত্য ভবনের বই উৎসব প্রচ্ছদ দেখে বই কেনার আকর্ষণ অনেকটাই বেড়ে যায়। এমনই মনকাড়া সব প্রচ্ছদে মোড়ানো বইয়ের এক সমাহার। মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, শিশুতোষসহ বিভিন্ন ধরনের বই থরে থরে সাজানো টেবিলে। প্রায় এক হাজার বই নিয়ে বাংলাপ্রকাশ ও বিশ্বসাহিত্য ভবনের যৌথ বই উৎসবের সময় বেড়েছে। বইয়ের মূল্যে রয়েছে ৩০ শতাংশ ছাড়। সময়: ৩০ অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা।বনসাই প্রদর্শনীডব্লিউভিএ মিলনায়তনবাড়ি ২০, সড়ক ২৭, ধানমন্ডি দ্বাদশ বার্ষিক বনসাই প্রদর্শনী ২০১০ বাংলাদেশ বনসাই সোসাইটির এক যুগ পূর্তি উপলক্ষে দ্বাদশ বার্ষিক বনসাই প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে প্রায় ৬০০ বনসাই স্থান পেয়েছে। সময়: আজ প্রদর্শনীর শেষ দিন। চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।