সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্র প্রদর্শনীবাংলাদেশ জাতীয় জাদুঘরশাহবাগ তিন শিল্পীর চিত্রকর্ম ১৪তম এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে দেশের তিন বরেণ্য শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের চিত্র প্রদর্শনী চলছে। এতে তিন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা দুর্লভ চিত্র স্থান পেয়েছে। চিত্রের পাশাপাশি তিন জায়গায় তিন শিল্পীর সংক্ষিপ্ত পরিচয় লেখা রয়েছে। সময়: শনি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন বন্ধ। প্রদর্শনী শেষ হবে ৬ নভেম্বর।গ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরা কসমিক ইউনিটি অ্যান্ড অ্যান আনফিট সিটিজেন শিল্পী আমিনুল ইসলামের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। সময়: ২৬ অক্টোবর পর্যন্ত। বেলা ১১টা থেকে রাত আটটা।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি সৃজনে ও শেকড়ে-৫ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রদর্শনী চলছে। দেশের প্রথিতযশা ১০ জন শিল্পী এতে অংশ নিয়েছেন। সময়: ২৬ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত আটটা।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি ঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েট শিল্পী সুলেখা চৌধুরীর একক চিত্র প্রদর্শনী চলছে। তাঁর চিত্রে উঠে এসেছে ঢাকা শহরের যানজট। সময়: ২৭ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা। শুক্রবার বন্ধ।চারুকলা প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাওসমানী স্মৃতি মিলনায়তন, আবদুল গনি রোড১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীশিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ও ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এশীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশসহ এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৬টি দেশ এতে অংশ নিয়েছে। অন্যান্য মহাদেশের ১০টি দেশ পর্যবেক্ষক হিসেবে রয়েছে।সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।পোস্টার প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেস২৬, মিরপুর রোড, ধানমন্ডি সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য শিল্পী সন্তু সাহার সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যবিষয়ক পোস্টার প্রদর্শনী। সময়: আগামীকাল প্রদর্শনীর শেষ দিন। বিকেল তিনটা থেকে রাত নয়টা।কার্টুন প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেস২৬, মিরপুর রোড, ধানমন্ডি মাই বিলাভড মাদারল্যান্ড মো. আবু সেলিমের প্রথম একক কার্টুন প্রদর্শনী চলছে। সময়: ৩০ অক্টোবর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকেল তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা, বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে।চলচ্চিত্রআলিয়ঁস ফ্রঁসেস২৬, মিরপুর রোড, ধানমন্ডি এরিক রোমার স্মরণে চলচ্চিত্র মেলা ফ্রান্সের চলচ্চিত্র নির্মাতা এরিক রোমার স্মরণে জহির রায়হান চলচ্চিত্র সংসদ ও আলিয়ঁস ফ্রঁসেসের যৌথ উদ্যোগে চলছে চলচ্চিত্র মেলা। প্রতিদিন তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। সময়: আগামীকাল বেলা তিনটায় দ্য এভিয়েটরস ওয়াইফ, বিকেল পাঁচটায় এ গুড ম্যারিজ এবং সন্ধ্যা সাতটায় পলিন অ্যাট দ্য বিচ প্রদর্শিত হবে। ২৬ অক্টোবর বেলা তিনটায় ফুল মুন ইন প্যারিস, বিকেল পাঁচটায় দ্য গ্রিন রে এবং সন্ধ্যা সাতটায় বয়ফ্রেন্ডস অ্যান্ড গার্লফেন্ডস দেখানো হবে।আলোকচিত্র প্রদর্শনীদৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি লিভিং ইন দ্য আরবান জঙ্গল ইউনিসেফের উদ্যোগে শুরু হবে আলোকচিত্র প্রদর্শনী। পথশিশুরা এসব আলোকচিত্র ক্যামেরাবন্দী করেছেন। সময়: ২৬ অক্টোবর শুরু হয়ে চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।ঢাকা সেইফ অ্যান্ড সাউন্ডশিল্পাঙ্গনবাড়ি ২৫, সড়ক ৪, ধানমন্ডি আবাসিক এলাকা গো গ্রিন অ্যান্ড গো ফার্দার! শিশুদের তৈরি পরিবেশবিষয়ক সচেতনতা এবং শিশুদের জন্য তৈরি বিভিন্ন স্থাপনা, চিত্র ও ভিডিও প্রদর্শনী চলছে। সময়: আগামীকাল বিকেল পাঁচটায় এর শেষ আয়োজন অনুষ্ঠিত হবে।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডি ২০৬০ সালের ঢাকা ঢাকাকে কেমন দেখতে চান আপনি ২০৬০ সালে? এর ওপর উন্মুক্ত কর্মশালায় যে কেউ অংশ নিতে পারবেন। সময়: আজ শুরু হয়ে চলবে ২৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা। কর্মশালার ওপর তৈরি বিভিন্ন স্থাপনাশিল্প ও চিত্রপ্রদর্শনী, ২৯ অক্টোবর, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। পারফরম্যান্স আর্ট ঢাকা শহরের পরিবেশ নিয়ে বৃত্ত আর্ট ট্রাস্টের শিল্পীরা শ্রোতাদের মুখোমুখি হবেন। তাঁরা অভিনয় ও কথার মাধ্যমে পরিবেশ রক্ষার নতুন নতুন ভাবনা প্রকাশ করবেন। সময়: ২৭ অক্টোবর, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। বইমেলা সেন্টার ফর আরবান স্টাডিজ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড ও ওমনি বুকস প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বইমেলা। এখানে পরিবেশের ওপর রচিত বিভিন্ন বই প্রদর্শিত ও বিক্রি হবে। পাশাপাশি গ্যেটে ইনস্টিটিউটের প্রকাশনাও পাওয়া যাবে। বইমেলায় নগর পরিকল্পনাবিদ সালমা সফির লেখা আরবান ক্রাইম অ্যান্ড ভায়োলেন্স ইন ঢাকা বইটির মোড়ক উন্মোচন করা হবে। সময়: ২৮ অক্টোবর, বিকেল পাঁচটায় শুরু হবে বইমেলা। কনসার্ট: সাউন্ড অব দ্য সিটি ভিন্নধর্মী এক কনসার্ট। কনসার্টের মিউজিকে রিকশা, বাস, ট্রাক, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের শব্দ ব্যবহার করা হবে। শুধু যানবাহনই নয়, ঢাকা শহরের বিভিন্ন শব্দ সংগীতে বেজে উঠবে। সময়: ৩০ অক্টোবর, বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। জার্মান বাংলা চলচ্চিত্র সন্ধ্যা ঢাকা শহরের বিভিন্ন সমস্যা নিয়ে নির্মিত এনামুল করিম নির্ঝরের চলচ্চিত্র আহা এবং পরিবেশদূষণ নিয়ে ক্লাউস গিওর্গি নির্মিত চলচ্চিত্র দ্য সার্কেল প্রদর্শিত হবে। সময়: ৩১ অক্টোবর, সন্ধ্যা সাতটা।গ্রন্থনা: তানজিল রিমন