সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোকচিত্র প্রদর্শনীদৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি লিভিং ইন দ্য আরবান জঙ্গল ইউনিসেফের উদ্যোগে শুরু হবে আলোকচিত্র প্রদর্শনী। পথশিশুরা এসব আলোকচিত্র ক্যামেরাবন্দী করেছেন। সময়: ২৬ অক্টোবর শুরু হয়ে চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ওয়েডিং ডায়েরি প্রিত রেজার তোলা বিয়ের আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে। সময়: ৫ নভেম্বর পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা।চারুকলা প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাওসমানী স্মৃতি মিলনায়তন, আবদুল গনি রোড ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ও ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এশীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশসহ এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৬টি দেশ এতে অংশ নিয়েছে। অন্যান্য মহাদেশের ১০টি দেশ পর্যবেক্ষক হিসেবে রয়েছে। সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।চিত্র প্রদর্শনীবাংলাদেশ জাতীয় জাদুঘরশাহবাগ তিন শিল্পীর চিত্রকর্ম ১৪তম এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে দেশের তিন বরেণ্য শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের চিত্র প্রদর্শনী চলছে। এতে তিন শিল্পীর বিভিন্ন মাধ্যমে আঁকা দুর্লভ চিত্র স্থান পেয়েছে। চিত্রের পাশাপাশি তিন জায়গায় তিন শিল্পীর সংক্ষিপ্ত পরিচয় লেখা রয়েছে। সময়: শনি থেকে বুধবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। বৃহস্পতিবার ও সরকারি ছুটির দিন বন্ধ। প্রদর্শনী শেষ হবে ৬ নভেম্বর।বেঙ্গল গ্যালারি২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি সৃজনে ও শেকড়ে-৬ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রদর্শনী চলছে। দেশের ১০ জন শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। সময়: আগামী ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডি ডিম্যাটারালাইজেশন অব রিয়ালিটি শিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদের ২৮তম একক চিত্র প্রদর্শনী চলছে। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে। প্রদর্শনী চলবে ১১ নভেম্বর পর্যন্ত।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্য হাইব্রিড প্লানেট শিল্পী দ্রাবিড় সৈকতের একক চিত্র প্রদর্শনী চলছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।জয়নুল গ্যালারি-১চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পী জাহাঙ্গীর হোসেনের প্রথম একক চিত্র প্রদর্শনী। এতে কারুশিল্পের ওপর বিভিন্ন মাধ্যমে ৪০টির বেশি শিল্পকর্ম রয়েছে। সময়: আগামীকাল বিকেল পাঁচটায় শুরু হবে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্রন্থনা: তানজিল রিমন