সংস্কৃতির ৭ দিন
মেলাবাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণ সিসিমপুর মেলা শিশুদের মজার অনুষ্ঠান ‘সিসিমপুর’-এর বয়স পাঁচ বছর পূর্ণ হয়ে ছয়ের ঘরে গিয়েছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে সিসিমপুর মেলা। মেলায় জাদু, সিসিমপুর শো, মনের মতো ছবি আঁকা, পড়াখেলা, হালুমদের সঙ্গে ছবি তোলাসহ মজার মজার সব আয়োজন রয়েছে। মজার বিষয় দিয়ে শিক্ষণীয় বিভিন্ন দিক নিয়ে ছোটদের জন্য এ আয়োজন। শিশুদের সঙ্গে বড়দের আসতে বারণ নেই। সময়: ৯ নভেম্বর।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডি আন্ডার দ্য রেইনবো হিজড়া সম্প্রদায় অন্য সব মানুষের থেকে আলাদা। তাদের চলাফেরা, কাজকর্ম সবার মতো নয়। সমাজের সব জায়গায় তারা অবহেলিত। তাদের নিয়েই আজ শুরু হচ্ছে এ মেলা। মেলায় চিত্র, পোস্টার, শিল্পকর্ম, নাটক, নাচ, মিউজিক, চলচ্চিত্রসহ বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। সময়: আজ শুরু হয়ে চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত।সূত্রাপুর কমিউনিটি সেন্টার আসবাবপত্র মেলা বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি ঢাকা দক্ষিণ শাখার আয়োজনে চলছে প্রথম ফার্নিচার মেলা ২০১০। মেলায় বিভিন্ন ধরনের ফার্নিচার পাওয়া যাচ্ছে। পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হচ্ছে এসব ফার্নিচার। সময়: আগামীকাল মেলার শেষ দিন।আলোকচিত্র প্রদর্শনীদৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি রেসপন্ডিং বাংলাদেশ আলোকচিত্রী এমএম জাহিদুর রহমান বিপ্লব ও মোহাম্মদ গোলাম সারোয়ারের তোলা ছবি নিয়ে প্রদর্শনী চলছে। এতে মোট ৬৪টি আলোকচিত্র স্থান পেয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তোলা এসব ছবিতে উঠে এসেছে আলাদা আলাদা বিষয়। সময়: চলবে আগামী ১১ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা।চিত্র প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডি লোনলিনেস শিল্পী এ্যালি খানের প্রথম একক চিত্রপ্রদর্শনী চলছে। শিল্পী তাঁর তুলির আঁচড়ে সমাজের বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন অনেক সুন্দরভাবে। সময়: আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে।শিল্পাঙ্গন গ্যালারিবাড়ি ২৬, সড়ক ৩/এ, ধানমন্ডি একক চিত্রপ্রদর্শনী শিল্পী খুরশিদ আলম সেলিমের একক চিত্রপ্রদর্শনী চলছে। সময়: ১০ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। সকাল ১০টা থেকে রাত আটটা।বেঙ্গল গ্যালারি২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি সৃজনে ও শেকড়ে-৬ বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রদর্শনী চলছে। দেশের ১০ জন শিল্পী এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। সময়: আগামী ৯ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডি মুক্তি মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ হবে। এ জন্য অনেক অর্থের প্রয়োজন। এর অর্থ জোগানের উদ্দেশ্যে চলছে চিত্রকর্ম প্রদর্শনী। দেশের খ্যাত শিল্পী ও প্রতিশ্রুতিশীল নবীনদের আঁকা চিত্রকর্ম এতে স্থান পেয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘরের চিত্রাঙ্কন কর্মশালায় অঙ্কিত ৫০-এর বেশি ক্যানভাসও রয়েছে। এ ছাড়া কলকাতা আর্ট কলেজের কৃতী শিক্ষার্থী একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ ভূপতিনাথ চক্রবর্তী চৌধুরীর আঁকা দুটি বিরল চিত্রকর্ম বিশেষভাবে স্থান পেয়েছে। প্রদর্শনীর চিত্রকর্ম বিক্রির অর্থ মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে ব্যয় হবে। সময়: আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনী। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডি ডিম্যাটারালাইজেশন অব রিয়ালিটি শিল্পী কাজী সালাহউদ্দীন আহমেদের ২৮তম একক চিত্র প্রদর্শনী চলছে। সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। প্রদর্শনী চলবে ১১ নভেম্বর পর্যন্ত।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় দ্য হাইব্রিড প্লানেট শিল্পী দ্রাবিড় সৈকতের একক চিত্র প্রদর্শনী। সময়: আজ রাত আটটায় প্রদর্শনী শেষ হবে।জয়নুল গ্যালারি-১ চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিল্পী জাহাঙ্গীর হোসেনের প্রথম একক চিত্র প্রদর্শনী। এতে কারুশিল্পের ওপর বিভিন্ন মাধ্যমে ৪০টির বেশি শিল্পকর্ম রয়েছে। সময়: আজ রাত আটটায় প্রদর্শনী শেষ হবে।গ্রন্থনা: তানজিল রিমন