সংস্কৃতির ৭ দিন
শিল্পকর্ম প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি শিল্পের অশেষ আলো বরেণ্য শিল্পী সফিউদ্দীন আহমেদের সৃষ্টিসমগ্র নিয়ে দুই পর্বের ‘শিল্পের অশেষ আলো’-এর প্রথম পর্বের প্রদর্শনী চলছে। প্রথম পর্বের বিষয় হচ্ছে ছাপচিত্র। ছাপচিত্রে উঠে এসেছে বিভিন্ন দিক। এর মধ্যে বন্যার অভিজ্ঞতা, জাল, জেলে, জেলের স্বপ্ন, গুণ টানা, কান্না বিশেষভাবে উল্লেখযোগ্য। সব মিলিয়ে ৬৩টি চিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে। সময়: আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডি ট্রি অ্যান্ড রুটস শিল্পী দম্পতি কনকচাঁপা চাকমা ও খালিদ মাহমুদ মিঠুর শিল্পকর্ম প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে পাশাপাশি তাঁদের সন্তান অর্ঘ শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণের তোলা আলোকচিত্রও জায়গা পেয়েছে। একই পরিবারের চার সদস্যের এই প্রদর্শনীতে রয়েছে চিত্রকর্ম, স্থাপনাকর্ম, আলোকচিত্র ও চলচ্চিত্র। তবে চিত্রকর্মগুলো কনকচাঁপা চাকমা ও খালিদ মাহমুদ মিঠুর আঁকা। প্রদর্শনী চলছে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। আগামী ৭ ডিসেম্বর শেষ হবে। আলোকচিত্র প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডি বাংলাদেশ অন টপ অব দ্য এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট। এ চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন মুসা ইব্রাহীম। অনেক চড়াই-উতরাইয়ের পর তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। চূড়ায় ওঠার বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী হয়েছে। মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়ের সে মুহূর্তগুলোর আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে। সময়: আগামী ৯ ডিসেম্বর প্রদর্শনীর সমাপনী দিন। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ। চলচ্চিত্রগ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডি জার্মান-বাংলা চলচ্চিত্র সন্ধ্যা জার্মানি এবং বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। সময়: আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলাদেশের পরিচালক মামুনুর রশীদের ফেসিনেশন অব দ্য কেইজ এবং এরপর জার্মানির টিমথি কুয়াইয়ের দ্য পিয়ানো টার্নার অব দ্য আর্থকোয়েক প্রদর্শিত হবে। অ্যানিমেশন ম্যানিয়াক গ্যেটে ইনস্টিটিউট ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ যৌথভাবে আয়োজন করেছে দুই দিনব্যাপী অ্যানিমেটেড চলচ্চিত্র প্রদর্শনী। এতে কয়েকটি দেশের অ্যানিমেটেড চলচ্চিত্র স্থান পেয়েছে। সময়: আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে জাপান ও অস্ট্রেলিয়ার দুটি অ্যানিমেটেড চলচ্চিত্র দেখানো হবে।সাংস্কৃতিক উৎসবশিল্পকলা একাডেমীসেগুনবাগিচা আনন্দযজ্ঞ ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘আনন্দযজ্ঞ’ শিরোনামে ভারতীয় সাংস্কৃতিক উৎসব। ‘হারমনি অ্যান্ড রিদম’ শীর্ষক চারজন ভারতীয় নারী শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী চলছে। ভারতীয় হস্তশিল্পের প্রদর্শনী আজ শুরু হবে। প্রদর্শনীর পাশাপাশি জাতীয় নাট্যশালায় সংগীত, নৃত্য, নাটক প্রদর্শিত হবে। সময়: আজ এবং আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার হলে যথাক্রমে যন্ত্রসংগীত ও শাস্ত্রীয় সংগীত নিয়ে আলোচনা হবে। আজ বিকেল চারটায় মতিঝিলের বিসিক কার্যালয়ে হস্তশিল্পের প্রদর্শনী শুরু হবে এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় শিল্পকলা একাডেমী জাতীয় নাট্যশালায় হবে সুন্দরম নাট্যদলের নাটক। আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে ‘বলিউড ড্যান্স পারফরম্যান্স’ অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালায় হবে সমাপনী অনুষ্ঠান। এরপর পরিবেশন করা হবে উচ্চাঙ্গসংগীত ও কত্থক নৃত্য।চিত্র প্রদর্শনীগ্যালারি চিত্রকবাড়ি ২১, সড়ক ৪, ধানমন্ডি আবাসিক এলাকা ড্রইংস অব রফিকুন নবী শিল্পী রফিকুন নবীর একক চিত্র প্রদর্শনী শুরু। প্রদর্শনীতে শিল্পী বিভিন্ন মাধ্যমে নানান বিষয় তুলে ধরেছেন। সময়: আগামী ৩ ডিসেম্বর বিকেল চারটায় প্রদর্শনী শুরু হয়ে চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ভায়োলেন্স এগেইনস্ট উইম্যান অ্যান্ড এইচআইভি এইডস নারীর প্রতি সহিংসতা ও এইচআইভি এইডসের বিরুদ্ধে আয়োজিত চিত্র প্রতিযোগিতায় নির্বাচিতদের চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। সময়: আগামী ১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি আর্কিটিস্টের যৌথ প্রদর্শনী বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন আর্কিটিস্টের দ্বিতীয় যৌথ চিত্র প্রদর্শনী চলছে। এতে ১০ জন শিল্পীর ৪০টির মতো চিত্র স্থান পেয়েছে। সময়: আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত আটটা। রং ও রেখা শিল্পী ডি ডি মল্লিকের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। ৪০টির ওপরে চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। সময়: ৩ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় প্রদর্শনী শুরু হবে। চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত রাতটা।গ্রন্থনা: তানজিল রিমন