সংস্কৃতির ৭ দিন
বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস২৭৫/এফ, সড়ক-১৬ (নতুন), ধানমন্ডিশিল্পের অশেষ আলোসাদা আর কালো। বেশির ভাগ শিল্পকর্মে এই দুটি রঙের ব্যবহার। ছাপচিত্র বলেই হয়তো সাদা-কালো প্রাধান্য পেয়েছে। তার পরও প্রতিটি চিত্রেই উঠে এসেছে শিল্পীর সৃজনশীলতা। তবে কয়েকটি রঙিন চিত্রও রয়েছে। শিল্পী সফিউদ্দীন আহমেদের সব শিল্পকর্মের মধ্যে ছাপচিত্রগুলো স্থান পেয়েছে এ প্রদর্শনীতে। ছোট্ট একটি চিত্র। এতে কৃষকের মুখচ্ছবি। পেছনে গাছপালা, নদী, মানুষসহ এক গ্রামের দৃশ্য। এইটুকুন চিত্রে ছাপাইয়ের মাধ্যমে শিল্পী যে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন, তা এই চিত্রই প্রমাণ করে। উড এনগ্রেভিং, ড্রাই পয়েন্ট, এচিংসহ ছাপচিত্রের নানা মাধ্যমের ৬৩টি কাজ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ছাপচিত্রের প্রতিটি কাজে রেখার সূক্ষ্মতা, নৈপুণ্য, নান্দনিকতা ফুটে উঠেছে। ছাপচিত্র চারুকলার একটি কঠিন অংশ হলেও শিল্পীর কাছে সাবলীলভাবেই ধরা দিয়েছে।সময়: ৯ ডিসেম্বর প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডিবৃক্ষ ও শেকড়ক্যানভাসে তুলির ছোঁয়া। তুলিতে রঙের মিশ্রণ। এভাবেই পূর্ণতা পেয়েছে চিত্রগুলো। আবার চিত্রকর্মের পাশাপাশি রয়েছে আলোকচিত্র, স্থাপনা, চলচ্চিত্র। এক শিল্পী-পরিবারের সদস্যদের এসব শিল্পকর্ম নিয়ে যেন একটি উৎসব বসেছে। শিল্পী খালিদ মাহমুদ মিঠু ও কনকচাঁপা চাকমা এবং তাঁদের সন্তান আর্য শ্রেষ্ঠ ও শিরোপা পূর্ণার শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। এক ছাদের নিচে প্রদর্শনী হলেও ভিন্ন মাধ্যমে উঠে এসেছে ভিন্ন ভিন্ন বিষয়। কনকচাঁপা চাকমা অ্যাক্রিলিকে আদিবাসীদের জীবনযাপনের চিত্র ফুটিয়ে তুলেছেন। প্রাকৃতিক দৃশ্যও বাদ যায়নি। আবার খালিদ মাহমুদ মিঠু অ্যাক্রিলিক ব্যবহার করেছেন বিমূর্ত চিত্রে। রয়েছে তাঁর স্থাপনাশিল্প। এ ছাড়া রয়েছে নাটক ও চলচ্চিত্র। অন্যদিকে আর্য ও শিরোপা ক্যামেরায় বন্দী করেছে মানুষের জীবনযাত্রা। সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। ৭ ডিসেম্বর প্রদর্শনীর সমাপনী দিন। গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডিইউজড অ্যান্ড আনইউজডআলোকচিত্রী জায়িদ ইসলামের আলোকচিত্র ও স্থাপনাশিল্প নিয়ে প্রদর্শনী চলছে। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য থেকে হতে পারে নতুন কিছু। ব্যবহার্য জিনিস ফেলে না দিয়ে সেগুলো আবারও ব্যবহার করা যায় নানা কাজে। আলোকচিত্রীর স্থাপনাশিল্পে ও ক্যামেরায় তোলা ছবিতে এসব বিষয়ই উঠে এসেছে।সময়: ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যালারি চিত্রকবাড়ি-২১, সড়ক-৪, ধানমন্ডি আবাসিক এলাকাড্রইংস অব রফিকুন নবীনাগরিক জীবনের চরম বাস্তবতাকে শিল্পের জায়গা থেকে উপলব্ধি করেছেন শিল্পী রফিকুন নবী। তাঁর সেই উপলব্ধি থেকেই জন্ম নিয়েছে ‘টোকাই’। রফিকুন নবীর গতিময় রেখা বরাবরই টানে শিল্পরসিকদের। তাঁরা এখন যেতে পারেন শিল্পীর প্রদর্শনীটিতে। সেখানে উপস্থাপিত হয়েছে চারকোল ছাড়াও বেশ কিছু জলরং, অ্যাক্রেলিক এবং মিশ্রমাধ্যমের ছবি। এগুলোয় উঠে এসেছে জেলে, মাছ ধরা, গবাদিপশু, পাখি, নদী ও পাহাড়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা মুহূর্তের অভিব্যক্তি।সময়: ২০ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।দ্য গ্যালারিবাড়ি-৭/বি, সড়ক-১৩, গুলশান-১দীপান্বিতাপরিপাটি, সাজানো-গোছানো নানা পণ্যের সমাহার। সবই আবার হাতে তৈরি। বিভিন্ন পোশাক আর ঘর সাজানোর পণ্যে ভরপুর। রয়েছে মাটি আর পাটের তৈরি হরেক পণ্য। হস্তশিল্প, ফ্যাশন ফেব্রিক আর জলরঙের প্রদর্শনী চলছে। এখানে ১০টি গ্রামের নারীদের পণ্য রয়েছে; যারা নিজেদের হাতে তৈরি করেছে এসব পণ্য। শিল্পী সাইদা কামাল জলরঙে তুলে ধরেছেন গ্রামের দৃশ্য।সময়: ২০ ডিসেম্বর শেষ হবে প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।গ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরাটাইম অ্যান্ড বিয়ন্ডনগর সড়কের মোড়ে মোড়ে দৃষ্টিনন্দন যেসব ভাস্কর্য দেখা যায়, এর মধ্যে হামিদুজ্জামান খানের ভাস্কর্য শিল্পবোদ্ধাদের কাছে বেশি প্রিয়। ভাস্কর্যে তিনি তুলে ধরেন মুক্তিযুদ্ধ, পাখি, মাছ প্রভৃতি। তিনি শুধু যে ভাস্কর্য তৈরি করেন তা নয়, তিনি ছবিও আঁকেন। তাঁর ভাস্কর্য ও ছবি নিয়ে চলছে প্রদর্শনী। প্রদর্শনীর ছবিগুলো জলরঙে আঁকা।সময়: ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা।দৃক গ্যালারি বাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডিরং ও রেখাশিল্পী ডি ডি মল্লিকের দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে কয়েকটি মাধ্যমে আঁকা ৪০টির মতো চিত্র রয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। ৯ ডিসেম্বর প্রদর্শনী শেষ হবে। আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিবিটুইন হ্যাভেন অ্যান্ড আর্থজুম গ্যালারিতে শিল্পী ঋষি এম এস কবিরের একক চিত্র প্রদর্শনী চলছে। সময়: ৯ ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিএভারেস্টের চূড়ায় বাংলাদেশধবধবে সাদা। তুষার পড়ে পড়ে সৃষ্টি হয়েছে সাদা পাহাড়। সেই পাহাড়ের চূড়ায় উঠতে এগোচ্ছেন কয়েকজন আরোহী। তাঁদের গায়েও শীতের পোশাক। তাঁদের একজন বাংলাদেশের মুসা ইব্রাহীম। বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট জয় করেছেন। উড়িয়েছেন বাংলাদেশের পতাকা। এভারেস্ট জয়ের এসব আলোকচিত্র নিয়েই চলছে প্রদর্শনী। বিভিন্ন মুহূর্তের দৃশ্য বন্দী হয়েছে মুসা ইব্রাহীম ও তাঁর সঙ্গী আরোহীদের ক্যামেরায়।সময়: ৯ ডিসেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা।গ্রন্থনা: তানজিল রিমন