সংস্কৃতির ৭ দিন
শিল্পাঙ্গন গ্যালারিবাড়ি ২৬, সড়ক ৩, ধানমন্ডিপ্রকৃতি সজ্জায় বাংলাদেশশিল্পী সোহাগ পারভেজের তৃতীয় একক চিত্র প্রদর্শনী চলছে। জল-রঙে আঁকা চিত্রগুলোর রঙের বৈচিত্র্য সহজেই মনকে আকৃষ্ট করে। শুধু জলরংই নয়, অ্যাক্রিলিক, তেলরং, ড্রয়িংয়েও তিনি তুলে এনেছেন বাংলাদেশের বিভিন্ন দৃশ্য। আদিবাসীদের জীবন, পাহাড়ের বিচিত্রতা, গাঁয়ের মেঠোপথ শিল্পীর কাজের একটা বড় অংশ। নিসর্গ, নদী কিংবা নৌকা—কোনো কিছুই বাদ যায়নি। প্রতিটি চিত্রে তাঁর রঙের ব্যবহার এনেছে ভিন্ন মাত্রা। প্রদর্শনীতে মোট ৪৩টি চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনীর পাশাপাশি সোহাগ পারভেজের চিত্র নিয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে। প্রকৃতি সজ্জায় বাংলাদেশ শিরোনামের বইটি প্রকাশ করেছে লঙ্কা-বাংলা নামের একটি প্রতিষ্ঠান। বইয়ে শিল্পীর ১০ বছরে আঁকা বিভিন্ন চিত্র স্থান পেয়েছে। সময়: আজ বিকেল চারটায় প্রদর্শনী উদ্বোধন করা হবে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। জয়নুল গ্যালারি-২চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়দুর্নীতির বিরুদ্ধে কার্টুন (ছবি: ক্যামেরার এবং কার্টুন আছে ক্যাটালগে)মুখে আতঙ্ক আর ভয়। হাতে টাকার ব্রিফকেস। ওপর থেকে তরুণ প্রজন্ম বিশাল একটি ইট তার মাথায় ফেলছে। আর দৌড়ে পালাচ্ছে দুর্নীতিবাজ ব্যক্তিটি। এ রকম অনেক কার্টুন নিয়ে চলছে প্রদর্শনী। আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে এক কার্টুন প্রতিযোগিতার আয়োজন করেছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুটি গ্রুপের প্রতিযোগীদের মধ্যে পুরস্কারপ্রাপ্ত মোট ৫৮টি কার্টুন প্রদর্শনীতে স্থান পেয়েছে। সময়: দুপর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ১৬ ডিসেম্বর।গ্যালারি চিত্রক বাড়ি ২১, সড়ক ৪, ধানমন্ডি আবাসিক এলাকা ড্রয়িংস অব রফিকুন নবী নাগরিক জীবনের চরম বাস্তবতাকে শৈল্পিক দৃষ্টিতে দেখেছেন শিল্পী রফিকুন নবী। এ উপলব্ধি থেকেই সৃষ্টি হয়েছে টোকাই। টোকাই তাঁর সৃষ্ট একটি অতিপরিচিত চরিত্র। এর বাইরেও শিল্পী কাজ করেছেন নানা বিষয়ের ওপর। শিল্পীর ৫১টি চিত্র নিয়েই চলছে নবম একক প্রদর্শনী। চারকোল, জলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে কাজ করেছেন তিনি। জেলে, মাছ ধরা, গবাদিপশু, পাখি, নদী, পাহাড় ছাড়াও জীবনের বিভিন্ন মুহূর্তের অভিব্যক্তি ধরা দিয়েছে তাঁর কাছে। প্রদর্শনীতে এসবের পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ ও লালনের প্রতিকৃতি।সময়: ২০ ডিসেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিশিল্পের অশেষ আলোশিল্পী সফিউদ্দীন আহমেদের একক চিত্র প্রদর্শনী চলছে। তাঁর সামগ্রিক কাজের মধ্যে ড্রয়িং ও পেইন্টিং নিয়ে এই আয়োজন। বিভিন্ন মাধ্যমে আঁকা হয়েছে এসব চিত্র। প্রদর্শনীতে ৪০টিরও বেশি চিত্র স্থান পেয়েছে। দক্ষ হাতের ছোঁয়ায় চিত্রগুলোতে উঠে এসেছে বিভিন্ন বিষয়।সময়: ২৩ ডিসেম্বর প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিবিটুইন হ্যাভেন অ্যান্ড আর্থজুম গ্যালারিতে শিল্পী ঋষি এম এস কবিরের একক চিত্র প্রদর্শনী চলছে। সময়: ১৫ ডিসেম্বর প্রদর্শনী চলবে। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে।গ্যালারি কায়াবাড়ি ২০, সড়ক ১৬, সেক্টর ৪, উত্তরাটাইম অ্যান্ড বিয়ন্ডনগরের সৌন্দর্য বৃদ্ধিতে সড়কের পাশে কিংবা মোড়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ভাস্কর্য। দৃষ্টিনন্দন এসব ভাস্কর্যের কয়েকটি ভাস্কর হামিদুজ্জামানের হাতে গড়া। এবার তাঁর তৈরি ভাস্কর্য স্থান পেল গ্যালারির ভেতরে। হামিদুজ্জামান খানের ২৭তম একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে ১৬টি ভাস্কর্যের পাশাপাশি রয়েছে জলরঙে আঁকা ১৮টি চিত্র। স্টিলের তৈরি একটি বড় ভাস্কর্য ছাড়া অন্যগুলো ব্রোঞ্জের তৈরি। শিল্পী শুধু ভাস্কর্য নয়, অন্যান্য শাখায়ও অবদান রাখছেন। জলরঙে আঁকা তাঁর চিত্রে উঠে এসেছে বিভিন্ন বিষয়।সময়: ১৫ ডিসেম্বর প্রদর্শনীর শেষ দিন। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিদ্য ডায়ালগ অব ন্যাচারভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর শিল্পকর্ম প্রদর্শনী চলছে। তিনি শিল্পকর্ম সৃষ্টি করেছেন শেকড়বাকড় ও কাঠের গুঁড়ি দিয়ে। এখানে স্থান পেয়েছে ৫২টি শিল্পকর্ম। দৈনন্দিন জীবনের অস্থিরতা, বিচ্ছিন্নতাবোধ এবং প্রকৃতির সঙ্গে নগরজীবনের বৈপরীত্য, সৌন্দর্যপ্রীতি ও পাপবোধ তাঁর কাজে প্রতিফলিত হয়েছে। শুকনো ধূসর উপকরণের সঙ্গে সবুজ গাছালি জুড়ে দিয়েছেন তিনি।সময়: আজ প্রদর্শনীর শেষ দিন। চলবে দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।আলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিঅ্যাসথেটিক স্টুডিও সিরামিকসশিল্পী শাহাদাত হোসেনের শিল্পকর্ম প্রদর্শনী। সিরামিকসের তৈরি বিভিন্ন পণ্য এতে প্রদর্শিত হবে।সময়: ১৭ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ থাকবে। গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিইউজড অ্যান্ড আনইউজডআলোকচিত্রী জায়িদ ইসলামের আলোকচিত্র ও স্থাপনাশিল্প নিয়ে প্রদর্শনী চলছে। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য থেকে হতে পারে নতুন কিছু। ব্যবহার্য জিনিস ফেলে না দিয়ে সেগুলো আবারও ব্যবহার করা যায় নানা কাজে। আলোকচিত্রীর স্থাপনাশিল্পে ও ক্যামেরায় তোলা ছবিতে এসব বিষয়ই উঠে এসেছে।সময়: ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।লা গ্যালারিবাড়ি ৭/বি, সড়ক ১৩, গুলশান-১দীপান্বিতাপরিপাটি, সাজানো-গোছানো নানা পণ্যের সমাহার। সবই আবার হাতে তৈরি। বিভিন্ন পোশাক আর ঘর সাজানোর পণ্যে ভরপুর। রয়েছে মাটি আর পাটের তৈরি হরেক পণ্য। হস্তশিল্প, ফ্যাশন ফেব্রিক আর জলরঙের প্রদর্শনী চলছে। এখানে ১০টি গ্রামের নারীদের পণ্য রয়েছে। যাঁরা নিজেদের হাতে তৈরি করেছেন এসব পণ্য। দেশীয় নানান পণ্যের পাশাপাশি শিল্পী সাইদা কামাল জলরঙে তুলে ধরেছেন গ্রামের দৃশ্য। সময়: ২০ ডিসেম্বর শেষ হবে প্রদর্শনী। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। কনসার্টমুক্তমঞ্চ, রবীন্দ্রসরোবর, ধানমন্ডিনবজাতক ও শিশুমৃত্যু কমাতে সেভ দ্য চিলড্রেন বিশ্বজুড়ে হাতে নিয়েছে ‘এভরি ওয়ান’ কর্মসূচি। এর অংশ হিসেবে আয়োজিত এ কনসার্টে অংশ নেবে এলআরবি, আর্টসেল, ফুয়াদ, লালন, শূন্য ও রেডিও অ্যাকটিভ। সময়: আজ রোববার। ফটক খুলবে দুপুর দুইটায়।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিসাইলেন্স ওয়াটারনাটক পরিবেশন করবে বাংলাদেশি নাট্যদল লাঠিয়াল।সময়: আজ সন্ধ্যা সাতটায় নাটকটি প্রদর্শিত হবে।বাংলাদেশ জাতীয় আর্কাইভস প্রদর্শনী কক্ষজাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরআগারগাঁওমুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশমুক্তিযুদ্ধকালের দুর্লভ নথিপত্র, পত্রপত্রিকার পৃষ্ঠা উপস্থাপিত হবে এই প্রদর্শনীতে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের নানা চিত্র উঠে আসবে প্রদর্শনীর বিভিন্ন প্রামাণ্য দলিলে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী কক্ষ। তবে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। এর সমাপনী দিন ৩০ ডিসেম্বর।চিত্র প্রদর্শনীজয়নুল গ্যালারি-১চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়১৫তম বার্জার তরুণ শিল্পী চিত্রকর্ম প্রদর্শনী (ছবি: ক্যামেরায় এবং ক্যাটালগে)নবীন চিত্রশিল্পীদের প্রয়োজন উৎসাহ, উদ্দীপনা। সফলতার চূড়ায় পৌঁছাতে দরকার দিকনির্দেশনা। তাই তাঁদের সামনে এগিয়ে যাওয়ার এক নতুন মাত্রা এনেছে বার্জার পেইন্টস বাংলাদেশ। প্রতিবছর আয়োজন করছে তরুণ শিল্পীদের অংশগ্রহণে চিত্রকর্ম প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের ছবি নিয়ে প্রদর্শনী চলছে। এতে মোট ৪০ জন শিল্পীর ৪০টি চিত্র স্থান পেয়েছে। সময়: ১৪ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা।ঢাকা আন্তর্জাতিক বইমেলাকেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয়জাতীয় গ্রন্থকেন্দ্ররূপকল্প ২০২১ রূপায়ণে গ্রন্থবই কেনা হোক বা না হোক, বিকেল হলেই এখন কিন্তু সাহিত্যিক আর পাঁড়-পাঠকদের আড্ডাটা জমে ওঠে ঢাকা বইমেলার বিস্তীর্ণ প্রান্তরে। ঢাকার বিনোদনপিয়াসী মানুষেরাও এখন ঘুরে আসতে পারেন ঢাকা বইমেলায়। মেলায় ২৫ থেকে ৩০ শতাংশ ছাড়ে বই কিনতে পারছেন যে কেউ।সময়: প্রতিদিন মেলার আসর বসছে বেলা দুটো থেকে রাত নয়টা পর্যন্ত। আর শুক্র-শনিসহ যেকোনো সরকারি ছুটির দিনে খোলা থাকছে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ঢাকা আন্তর্জাতিক বইমেলার পর্দা নামবে।