সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি চিত্রক বাড়ি-২১, সড়ক-৪, ধানমন্ডি আবাসিক এলাকা ড্রয়িংস অব রফিকুন নবী শিল্পী রফিকুন নবীর ৫১টি চিত্র নিয়েই চলছে নবম একক প্রদর্শনী। চারকোল, জলরং, অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমে কাজ করেছেন তিনি। জেলে, মাছ ধরা, গবাদিপশু, পাখি, নদী, পাহাড় ছাড়াও জীবনের বিভিন্ন মুহূর্তের অভিব্যক্তি ধরা দিয়েছে তাঁর কাছে। প্রদর্শনীতে এসবের পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ ও লালনের প্রতিকৃতি।সময়: আগামীকাল শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস২৭৫/এফ, সড়ক-১৬ (নতুন), ধানমন্ডিশিল্পের অশেষ আলোশিল্পী সফিউদ্দীন আহমেদের সামগ্রিক কাজের মধ্যে ড্রয়িং ও পেইন্টিং নিয়ে এই আয়োজন। বিভিন্ন মাধ্যমে আঁকা হয়েছে এসব চিত্র। প্রদর্শনীতে ৪০টিরও বেশি চিত্র স্থান পেয়েছে। দক্ষ হাতের ছোঁয়ায় চিত্রগুলোতে উঠে এসেছে বিভিন্ন বিষয়।সময়: ২৩ ডিসেম্বর প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিঅ্যাসথেটিক স্টুডিও সিরামিকসশিল্পী শাহাদাত হোসেনের শিল্পকর্ম প্রদর্শনী। সিরামিকসের তৈরি বিভিন্ন পণ্য এতে প্রদর্শিত হয়েছে।সময়: চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ। শিল্পাঙ্গন গ্যালারিবাড়ি-২৬, সড়ক-৩, ধানমন্ডিপ্রকৃতি সজ্জায় বাংলাদেশশিল্পী সোহাগ পারভেজের তৃতীয় একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে মোট ৪৩টি চিত্র স্থান পেয়েছে। সময়: চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাআমার চোখে বাংলাদেশবাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ উদ্যোগে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত ও পুরস্কারজয়ী আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে।সময়: আগামীকাল প্রদর্শনীর শেষ দিন।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডিকোয়েস্ট ফর রিদমতরুণ আলোকচিত্রী শ্রাবণ রেজার দ্বিতীয় একক আলোকচিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে উঠে এসেছে সমাজের বিভিন্ন দিক। মোট ৩০টি আলোকচিত্র স্থান পেয়েছে।সময়: ২৪ ডিসেম্বর প্রদর্শনীর শেষ দিন। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।ঢাকা আর্ট সেন্টার বাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডিমুক্তিযুদ্ধের চিত্রচারদিকে হট্টগোল, ছোটাছুটি। শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় সবাই যখন হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তখন একজন অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন তুলি। হ্যাঁ, তুলির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় শিল্পী স্বপন চৌধুরীর আঁকা ছবি নিয়ে চলছে প্রদর্শনী। এতে প্রায় ১৩৭টি চিত্র স্থান পেয়েছে।সময়: ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ জাতীয় আর্কাইভস প্রদর্শনী কক্ষজাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, আগারগাঁওমুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশমুক্তিযুদ্ধকালের দুর্লভ নথিপত্র, পত্রপত্রিকার পৃষ্ঠা উপস্থাপিত হবে এ প্রদর্শনীতে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের নানা চিত্র উঠে আসবে প্রদর্শনীর বিভিন্ন প্রামাণ্য দলিলে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী কক্ষ। তবে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। এর সমাপনী দিন ৩০ ডিসেম্বর।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রকিউট-চ্যানেল আই চলচ্চিত্র মেলাবাংলাদেশের চলচ্চিত্রের ৫৫ বছরে পদার্পণ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করেছে এক চলচ্চিত্র মেলা। তৃতীয়বারের মতো আয়োজিত এই মেলায় চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন চলচ্চিত্র অভিনেতা-অভিনেত্রী, পরিচালক ও শিল্পীকে সম্মাননা দেওয়া হবে। মেলায় মোট ১৬টি স্টল থাকবে। চলচ্চিত্রের ঘটনাবহুল প্রামাণ্যচিত্র, নাচ, গান, অভিনয়, স্থিরচিত্র এবং বিভিন্ন উপকরণ প্রদর্শিত হবে এখানে। মেলায় চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকেই উপস্থিত থাকবেন।সময়: আজ বেলা ১১টা থেকে দিনব্যাপী চলবে এই মেলা। গ্রন্থনা: তানজিল রিমন