সংস্কৃতির ৭ দিন
আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিইসথেটিক স্টুডিও সিরামিকসশিল্পী শাহাদাত হোসেনের শিল্পকর্ম প্রদর্শনী। সিরামিকসের তৈরি বিভিন্ন পণ্য এতে প্রদর্শিত হয়েছে।সময়: চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ।ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডিমুক্তিযুদ্ধের চিত্রচারদিকে হট্টগোল, ছোটাছুটি। শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় সবাই যখন হাতে অস্ত্র তুলে নিয়েছেন, তখন একজন অস্ত্র হিসেবে বেছে নিয়েছেন তুলি। হ্যাঁ, তুলির মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন আমাদের মুক্তিযুদ্ধ। যুদ্ধের সময় শিল্পী স্বপন চৌধুরীর আঁকা ছবি নিয়ে চলছে প্রদর্শনী। এতে প্রায় ১৩৭টি চিত্র স্থান পেয়েছে।সময়: ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ জাতীয় আর্কাইভস প্রদর্শনী কক্ষজাতীয় আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরআগারগাঁওমুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশমুক্তিযুদ্ধকালের দুর্লভ নথিপত্র, পত্রপত্রিকার পৃষ্ঠা উপস্থাপিত হবে এ প্রদর্শনীতে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকাণ্ডের নানা চিত্র উঠে আসবে প্রদর্শনীর বিভিন্ন প্রামাণ্য দলিলে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী কক্ষ। তবে শুক্র ও শনিবার বন্ধ থাকবে। এর সমাপনী দিন ৩০ ডিসেম্বর।নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিজাতীয় জাদুঘর, শাহবাগবিজয়ের ৪০ বছরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণের বিশাল একটি চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই ভাষণের আবহ ক্যানভাসে অ্যাক্রিলিকে শিল্পী হাশেম খান ফুটিয়ে তুলেছেন। শিল্পীর মোট ৮৩টি চিত্র নিয়ে প্রদর্শনী চলছে। সব ছবিই ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা। বাংলার প্রকৃতি, বক, নারী, নিসর্গ আর রাজনীতি উঠে এসেছে শিল্পীর চিত্রগুলোয়।সময়: প্রদর্শনী চলবে আগামী ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। তবে শুক্রবারসহ সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি আবাসিক এলাকাহেলেনা ওয়াল্ডম্যানের কোরিওগ্রাফিবিশ্বখ্যাত কোরিওগ্রাফার বার্লিনের হেলেনা ওয়াল্ডম্যান। তাঁর মনোহর কোরিওগ্রাফি দেখানোর আয়োজন বসছে এবার গ্যেটে ইনস্টিটিউট মিলনায়তনে।সময়: কাল ২৭ ডিসেম্বর, সন্ধ্যা সাড়ে ছয়টা।বেস গ্যালারিরেডিয়াস সেন্টার, ৫৭ গুলশান এভিনিউ, গুলশান-১একক চিত্রপ্রদর্শনীশিল্পী সৌম্যজিৎ চৌধুরীর একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে মোট ১৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ২৯ ডিসেম্বর।শিল্পাঙ্গন গ্যালারিবাড়ি-২৬, সড়ক-৩, ধানমন্ডিপ্রকৃতি সজ্জায় বাংলাদেশশিল্পী সোহাগ পারভেজের তৃতীয় একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে মোট ৪৩টি চিত্র স্থান পেয়েছে। সময়: আগামীকাল প্রদর্শনীর শেষ দিন।গ্রন্থনা: তানজিল আহমদ