সংস্কৃতির ৭ দিন
আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিলস্টমারুফ হাসান অভি পরিবেশের ওপর নিরীক্ষাধর্মী ছবি তোলেন। ৭ জানুয়ারি গ্যালারি জুমে শুরু হচ্ছে তাঁর একক আলোকচিত্র প্রদর্শনী। জীববৈচিত্র্যের নানা পরিবর্তন উঠে আসবে প্রদর্শনীর ছবিগুলোয়।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ২০ জানুয়ারি।আর্মি স্টেডিয়ামবীর উত্তম জিয়াউর রহমান সড়ক (বিমানবন্দর রোড)কনসার্টনকিয়া আয়োজিত এ কনসার্টে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড দল এলআরবি, মাইলস ও নগরবাউল।সময়: আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় শুরু হবে কনসার্টটি। আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিপেইন্টিংস অব দ্য পাস্টআর্ট ক্যাফের আয়োজনে ৬ জানুয়ারি লা গ্যালারিতে শুরু হচ্ছে তৈলচিত্র প্রদর্শনী। এতে থাকছে ইউরোপের বিখ্যাত শিল্পীদের ছবির পুনর্নির্মিত রূপ। এর সবই পৃথিবীজুড়ে খ্যাতি পাওয়া তৈলচিত্র।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা ও বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ১৭ জানুয়ারি।নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিজাতীয় জাদুঘর, শাহবাগবিজয়ের ৪০ বছরবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের বিশাল একটি চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এই ভাষণের আবহ ক্যানভাসে অ্যাক্রিলিকে শিল্পী হাশেম খান ফুটিয়ে তুলেছেন। শিল্পীর মোট ৮৩টি চিত্র নিয়ে প্রদর্শনী চলছে। সব ছবিই ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা। বাংলার প্রকৃতি, বক, নারী, নিসর্গ আর রাজনীতি উঠে এসেছে শিল্পীর চিত্রগুলোয়।সময়: প্রদর্শনী চলবে ২ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। তবে শুক্রবারসহ সরকারি ছুটির দিন প্রদর্শনী বন্ধ থাকবে।দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবন মানিক মিয়া এভিনিউআর্থ ফ্রম অ্যাবাভপৃথিবীর অসংখ্য দেশ ঘুরে ‘বার্ডস আই ভিউ’তে ছবি তুলেছেন ফ্রান্সের ইয়ান আর্থাস বার্ট্রান্ড। এসব থেকে ১০০টি ছবি উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। এ পর্যন্ত ১৪০টি দেশে ছবিগুলোর প্রদর্শনী হয়েছে। খোলা আকাশের নীচে আয়োজিত এ প্রদর্শনীর সমাপনী দিন ১৯ ফেব্রুয়ারি।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক-১৬ (নতুন), ধানমন্ডিসৃজনে ও শেকড়ে ৭বেঙ্গল শিল্পালয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি ধারাবাহিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘সৃজনে ও শেকড়ে ৭’ ধারাবাহিকের সপ্তম আসর বসেছে গত ৩১ ডিসেম্বর। এতে যেসব শিল্পীর কাজ উপস্থাপিত হবে, তাঁরা হচ্ছেন ইব্রাহিম, কুহু, মুর্শিদা আরজু আল্পনা, সৈয়দ হাসান মাহমুদ, নাজমা আখতার, গৌতম চক্রবর্তী, নাজিয়া আন্দালিব প্রিমা, গুলশান হোসেন, দেওয়ান মিজান ও শামসুল আলম আজাদ।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ৯ জানুয়ারি প্রদর্শনীর সমাপনী দিন।