সংস্কৃতির ৭ দিন
প্রদর্শনীশিল্পকলা একাডেমীসেগুনবাগিচা আদিবাসীদের জীবন ও সংস্কৃতি আগামীকাল ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এ উপলক্ষে বাংলাদেশের আদিবাসীদের জীবন ও সংস্কৃতির ওপর প্রদর্শনী শুরু হবে আজ বিকেল ৪টা ৪৫ মিনিটে। বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এ প্রদর্শনী শেষ হবে ১০ আগস্ট। প্রদর্শনী সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকবে।দৃক গ্যালারিধানমন্ডি রেডিয়েন্ট ঈদ লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন এক্সিবিশন। উদ্বোধনী অনুষ্ঠান আজ বেলা ১১.৩০ মিনিটে। তিনদিনব্যাপী এই প্রদর্শনী চলবে ১০ আগস্ট পর্যন্ত। শিল্পকর্ম প্রদর্শনীবেঙ্গল শিল্পালয় (ছবি আছে)বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), শেখ কামাল সরণি, ধানমন্ডি সমকালীন নরওয়ের গ্লাস ও সিরামিকস বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং বাংলাদেশে রাজকীয় নরওয়ে দূতাবাস আয়োজন করেছে এ প্রদর্শনীর। চলবে ২০ আগস্ট পর্যন্ত। শিল্পকর্মগুলো প্রদর্শিত হবে প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।আলোকচিত্র প্রদর্শনীগ্যেটে ইনস্টিটিউটবাসা-১০, রোড-৯ (নতুন), ধানমন্ডি মধ্যপ্রাচ্যে রমজান বিশ্বের ১৫০ কোটি মুসলিম ভিন্ন ভিন্নভাবে পালন করে রমজান মাস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতি-গোষ্ঠীর মুসলিমদের রমজান মাস পালনের চিত্র আলোছায়ায় ফুটিয়ে তুলেছেন জার্মানির আলোকচিত্রী ক্রিস্টেল বেকার। ১২ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে।গ্যালারি কায়াবাসা-২০, রোড-১৬, সেক্টর-৪, উত্তরা ইমেজেস অ্যান্ড রিফ্লেকশনস রণজিৎ দাশের একক চিত্র প্রদর্শনী। শেষ হবে ১২ আগস্ট। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে।চলচ্চিত্রআলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকা২৬ মিরপুর রোড, ধানমন্ডি শুক্রবারের চলচ্চিত্র ১৩ আগস্ট দেখানো হবে মাইকেল ব্লাঙ্ক পরিচালিত চলচ্চিত্র এমব্রেসেজ ক্যুই ভোজ ভোদ্রেজ। জহির রায়হান মিলনায়তনবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)কারওয়ান বাজার বাংলা চলচ্চিত্র উৎসব সাপ্তাহিক ম্যাগাজিন মুখোমুখি আয়োজন করেছে বাংলা চলচ্চিত্র উৎসব। আজ বিকেল সাড়ে পাঁচটায় শেষ হবে এই আয়োজন।মেলাগণগ্রন্থাগার চত্বর (ছবি আছে)শাহবাগ বই উৎসব প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১০ বছর পূর্তি উপলক্ষে চলছে বই উৎসব। শেষ হবে ১০ আগস্টে।গ্রন্থনা: তানজিল রিমন