সংস্কৃতির ৭ দিন
জাতীয় প্রেসক্লাবতোপখানা রোডঢাকাটুনআজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে শুরু হচ্ছে ঢাকাবিষয়ক কার্টুনের প্রদর্শনী ‘ঢাকাটুন’। এতে নামকরা কার্টুনিস্টদের পাশাপাশি থাকছে দেশের তরুণ কার্টুনিস্টদের কার্টুন চিত্র। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশনের প্রথম এ আয়োজনে স্থান পাচ্ছে ৬০টি কার্টুন চিত্র। ঢাকা নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করা হলেও এ প্রদর্শনীর মূল উদ্দেশ্য কিন্তু ঢাকাকে বিদ্রূপ করা নয়, বরং ঢাকা নিয়ে মানুষের যে আবেগ ও ভালোবাসা, সেটাও উঠে এসেছে এ প্রদর্শনীতে ঠাঁই পাওয়া কার্টুনগুলোয়।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনী প্রাঙ্গণ। প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনমানিক মিয়া এভিনিউআর্থ ফ্রম অ্যাবাভপৃথিবীর অসংখ্য দেশ ঘুরে ‘বার্ডস আই ভিউ’তে ছবি তুলেছেন ফ্রান্সের ইয়ান আর্থাস বার্ট্রান্ড। এ ছবিগুলো থেকে ১০০টি ছবি উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। এ পর্যন্ত ১৪০টি দেশে ছবিগুলোর প্রদর্শনী হয়েছে।সময়: ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। খোলা আকাশের নিচে আয়োজিত এই প্রদর্শনীতে যে কেউ আসতে পারছে।আলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিশুক্রবারের চলচ্চিত্রফ্রান্সের চলচ্চিত্র ‘লা ফ্রান্স’।সময়: ১৪ জানুয়ারি সন্ধ্যা ছয়টায় চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিপেইন্টিংস অব দ্য পাস্টআর্ট ক্যাফের আয়োজনে লা গ্যালারিতে শুরু হয়েছে একটি তেলচিত্র প্রদর্শনী। এতে থাকছে ইউরোপের বিখ্যাত শিল্পীদের ছবির পুনর্নিমিত রূপ। এসব পৃথিবীজুড়ে খ্যাতি পাওয়া তেলচিত্র।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ১৭ জানুয়ারি।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিলস্টমারুফ হাসান অভি পরিবেশের ওপর নিরীক্ষাধর্মী ছবি তুলেছেন। তাঁর ক্যামেরায় বন্দী বিভিন্ন ছবি নিয়ে গ্যালারি জুমে চলছে একক আলোকচিত্র প্রদর্শনী। জীববৈচিত্র্যের নানা পরিবর্তন উঠে এসেছে এসব আলোকচিত্রে।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ২০ জানুয়ারি।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসৃজনে ও শিকড়ে ৭বেঙ্গল শিল্পালয়ের ১০ বছর পূর্তি উপলক্ষে একটি ধারাবাহিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘সৃজনে ও শিকড়ে’ ধারাবাহিকের সপ্তম আসর বসেছে। এতে যেসব শিল্পীর কাজ উপস্থাপিত হবে তাঁরা হচ্ছেন ইব্রাহিম, কুহু, মুর্শিদা আরজু আল্পনা, সৈয়দ হাসান মাহমুদ, নাজমা আখতার, গৌতম চক্রবর্তী, নাজিয়া আন্দালিব প্রিমা, গুলশান হোসেন, দেওয়ান মিজান ও শামসুল আলম আজাদ।সময়: আজ দুপুর ১২টায় শুরু হয়ে রাত আটটায় শেষ হবে প্রদর্শনীটি।বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিসেক্রেটারিয়েট রোড, নিমতলীশিল্পকর্ম প্রদর্শনীসমকাল শিল্পীগোষ্ঠী আয়োজন করেছে শিল্পকর্ম প্রদর্শনী। ‘শিল্পকর্ম সবার জন্য’ শীর্ষক এ প্রদর্শনীতে ৩৫ জন শিল্পীর একটি করে শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকছে দর্শকদের জন্য। এটি শেষ হবে ১৪ জানুয়ারি।গণগ্রন্থাগার চত্বরশাহবাগশুদ্ধস্বরের একক বইমেলানতুন বছর উপলক্ষে ১০ দিনব্যাপী একক বইমেলার আয়োজন করেছে শুদ্ধস্বর প্রকাশনী। মেলায় শুদ্ধস্বরের প্রকাশিত সব বইয়ে ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলছে। এটি শেষ হবে ১১ জানুয়ারি।শিল্পাঙ্গন গ্যালারিবাড়ি: ২৬, সড়ক: ৩, ধানমন্ডিবয়ন শিল্পকর্মের প্রদর্শনীতাজুল ইসলামের বয়ন শিল্পকর্ম (ট্যাপেস্ট্রি) নিয়ে প্রদর্শনী চলছে শিল্পাঙ্গন গ্যালারিতে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে এ প্রদর্শনী। শেষ হবে ১৪ জানুয়ারি।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাচট্টগ্রাম চারুশিল্পী পর্ষদের প্রদর্শনী৩২ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে চট্টগ্রাম চারুশিল্পী পর্ষদ ঢাকা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে শুরু হয়েছে প্রদর্শনী।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকছে চিত্রশালা। ১৪ জানুয়ারি প্রদর্শনীটির সমাপনী দিন।ঢাকা আর্ট সেন্টারবাড়ি: ৬০, সড়ক: ৭/এ, ধানমন্ডিযৌথ চিত্রকর্ম প্রদর্শনীতরুণ চিত্রকরদের ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে ঢাকা আর্ট সেন্টারে।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য খোলা থাকছে। প্রদর্শনীর সমাপনী দিন ১৫ জানুয়ারি।গ্রন্থনা: তানজিল রিমন