সংস্কৃতির ৭ দিন
বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন)ধানমন্ডিরঙিন উৎসবপোশাক ও কারুশিল্প তৈরির প্রতিষ্ঠান অরণ্যের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অরণ্য ও বেঙ্গল ফাউন্ডেশন যৌথ উদ্যোগে আয়োজন করেছে বস্ত্রশিল্পের প্রদর্শনী। এতে উপস্থাপিত হয়েছে প্রাকৃতিক রঙের মনোহর নানা বস্ত্র।সময়: প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকছে। এর সমাপনী দিন ২২ জানুয়ারি।গ্যালারি বাছিলিওবাড়ি ৩০০, সড়ক ১৯-বিনিউ ডিওএইচএস, মহাখালীযৌথ শিল্পকর্ম প্রদর্শনীচিত্রশিল্পী মাকসুদুল আহসানের উদ্যোগে নগরে ‘গ্যালারি বাছিলিও’ নামে নতুন একটি শিল্পালয় চালু হলো। এখানে চলছে যৌথ প্রদর্শনী। এতে প্রদর্শিত হচ্ছে ১৪ জন শিল্পীর শিল্পকর্ম।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীটি শেষ হবে ২৯ জানুয়ারি।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিপেইন্টিংস অব দ্য পাস্টআর্ট ক্যাফের আয়োজনে লা গ্যালারিতে শুরু হয়েছে একটি তৈলচিত্র প্রদর্শনী। এতে থাকছে ইউরোপের বিখ্যাত শিল্পীদের ছবির পুনর্নির্মিত রূপ। এসব পৃথিবীজুড়ে খ্যাতি পাওয়া তৈলচিত্র।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে বেলা ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে। আগামীকাল প্রদর্শনীর সমাপনী দিন।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিলস্টমারুফ হাসান অভি পরিবেশের ওপর নিরীক্ষাধর্মী ছবি তুলেছেন। তাঁর ক্যামেরায় বন্দী বিভিন্ন ছবি নিয়ে গ্যালারি জুমে চলছে একক আলোকচিত্র প্রদর্শনী। জীববৈচিত্র্যের নানা পরিবর্তন উঠে এসেছে আলোকচিত্রে।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার গ্যালারি খোলা থাকবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার খোলা থাকবে সকাল নয়টা থেকে বেলা ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত। রোববার বন্ধ থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ২০ জানুয়ারি।ছায়ানট সংস্কৃতি ভবনবাড়ি ৭২, সড়ক ১৫-এ, ধানমন্ডিরিপ্রিন্ট অব রবীন্দ্র আর্টওয়ার্করবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের পুনর্নির্মিত চিত্র নিয়ে প্রদর্শনী।সময়: ২১ জানুয়ারি প্রদর্শনী শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ২৮ জানুয়ারি।ছবির হাটশাহবাগগাছ দেখা গাছ চেনা তরুপল্লব সংগঠনের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে গাছ দেখে গাছ চেনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগ্রহী যে কেউ এতে অংশ নিয়ে গাছ চেনার সুযোগ নিতে পারবে।সময়: ২১ জানুয়ারি সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছাতে হবে।দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনমানিক মিয়া এভিনিউআর্থ ফ্রম অ্যাবাভপৃথিবীর অসংখ্য দেশ ঘুরে ‘বার্ডস আই ভিউ’তে ছবি তুলেছেন ফ্রান্সের ইয়ান আর্থাস বার্ট্রান্ড। এসব থেকে ১০০টি ছবি উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। এ পর্যন্ত ১৪০টি দেশে ছবিগুলোর প্রদর্শনী হয়েছে।সময়: ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। খোলা আকাশের নিচে আয়োজিত এই প্রদর্শনীতে যে কেউ আসতে পারছে।