সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭এ, ধানমন্ডি‘ইমেজেস অব মাল্টিলেয়ার্ড এক্সপ্রেসিভনেস’ শিল্পী মোহাম্মদ ইউনুছের একক চিত্রকর্ম প্রদর্শনী। তেল রং ও মিশ্র মাধ্যমে শিল্পী ছবিগুলো এঁকেছেন। সময়: ২৮ জানুয়ারি বিকেল পাঁচটায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।ক্রিয়েটিভ ডেসটিনেশনবাড়ি-২০, সেক্টর-৩, উত্তরারেট্রোসপেক্টিভশান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে শিল্পী মোস্তাফিজুল হকের আঁঁকা চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। প্রদর্শনীতে বিভিন্ন মাধ্যমের মোট ৪৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: ২৫ জানুয়ারি প্রদর্শনী শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।ক্রিয়েটিভ ডেসটিনেশনবাড়ি-২০, সেক্টর-৩, উত্তরাচিত্রকরস: সাগা অব কাঠমান্ডু ভ্যালিশান্ত-মারিয়াম ফাউন্ডেশনের আয়োজনে নেপালের রাজপরিবারের আলোকচিত্রী কিরণমান চিত্রকর, তাঁর বাবা গণেশমান চিত্রকর ও দাদা দীর্ঘমান চিত্রকরের ১০৫টি আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে। ১৯০৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত চিত্রকর পরিবারের আলোকচিত্র এখানে স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন ২৫ জানুয়ারি।বকুলতলাচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়লোকজ উৎসবদ্য ডেইলি স্টার আয়োজন করেছে লোকজ উৎসবের।সময়: ২৮ জানুয়ারি বিকেল চারটায় শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত উৎসব চলবে।গ্যালারি বাছিলিওবাড়ি-৩০০, সড়ক-১৯বিনিউ ডিওএইচএস, মহাখালীযৌথ শিল্পকর্ম প্রদর্শনীচিত্রশিল্পী মাকসুদুল আহসানের উদ্যোগে নগরে ‘গ্যালারি বাছিলিও’ নামে নতুন একটি শিল্পালয় হয়েছে। এখানে চলছে উদ্বোধনী প্রদর্শনী। এতে প্রদর্শিত হচ্ছে ১৪ জন শিল্পীর শিল্পকর্ম।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকছে। প্রদর্শনীটি শেষ হবে ২৯ জানুয়ারি।ছায়ানট সংস্কৃতি-ভবনবাড়ি-৭২, সড়ক-১৫এ, ধানমন্ডিরিপ্রিন্ট অব রবীন্দ্র আর্টওয়ার্করবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর্মের পুনর্নির্মিত চিত্র নিয়ে প্রদর্শনী চলছে।সময়: ২৮ জানুয়ারি প্রদর্শনীর শেষ দিন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনমানিক মিয়া এভিনিউআর্থ ফ্রম অ্যাবাভপৃথিবীর অসংখ্য দেশ ঘুরে ‘বার্ডস আই ভিউ’তে ছবি তুলেছেন ফ্রান্সের ইয়ান আর্থাস বার্ট্রান্ড। এসব থেকে ১০০টি ছবি উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। এ পর্যন্ত ১৪০টি দেশে ছবিগুলোর প্রদর্শনী হয়েছে।সময়: ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী। খোলা আকাশের নিচে আয়োজিত এই প্রদর্শনীতে যে কেউ আসতে পারেন।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১০। এতে থাকছে বইয়ের প্রচ্ছদ, ইলাস্ট্রেশন, ডিজাইন, চিত্রকর্ম, পোস্টারসহ প্রায় ২০০ শিল্পকর্ম।সময়: আগামীকাল বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করা হবে। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য খোলা থাকবে।