সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১০ শুরু হবে আগামীকাল সকাল ১১টায়। বিভাগের বিভিন্ন বর্ষের নবীন শিল্পীদের নানান মাধ্যমের শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে।সময়: প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমী প্রাঙ্গণ৩ কাজী নজরুল ইসলাম এভিনিউএকুশে বইমেলাদুয়ারে কড়া নাড়ছে অমর একুশে গ্রন্থমেলা। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মেলা। প্রতিবছর প্রচুর বই প্রকাশিত হয় একুশে বইমেলায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লেখক-পাঠকেরা আসেন বইমেলায়।সময়: ১ ফেব্রুয়ারি একুশে বইমেলা শুরু হবে। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবার বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। মেলার সমাপনী দিন ২৮ ফেব্রুয়ারি।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭-এ, ধানমন্ডিইমেজস অব মাল্টিলেয়ারড এক্সপ্রেসিভনেসশিল্পী মোহাম্মদ ইউনুছের একক চিত্রকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে ৫০টির বেশি চিত্রকর্ম স্থান পেয়েছে। তেল রং ও মিশ্র মাধ্যমে শিল্পী ছবিগুলো এঁকেছেন।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। শেষ হবে ৬ ফেব্রুয়ারি।দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনমানিক মিয়া এভিনিউআর্থ ফ্রম অ্যাবভপৃথিবীর অসংখ্য দেশ ঘুরে ‘বার্ডস আই ভিউ’তে ছবি তুলেছেন ফ্রান্সের ইয়ান আর্থাস বার্ট্রান্ড। এসব থেকে ১০০টি ছবি উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। এ পর্যন্ত ১৪০টি দেশে ছবিগুলোর প্রদর্শনী হয়েছে।সময়: খোলা আকাশের নিচে আয়োজিত এই প্রদর্শনীতে যে কেউ আসতে পারছেন। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে প্রদর্শনী।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫-এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিপুদুচেরি ব্লুদক্ষিণ এশিয়ার শিল্পীদের শিল্পকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। এতে বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিয়ানমার ও ভারতের মোট ৩২ জন শিল্পীর বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম রয়েছে।সময়: ২ ফেব্রুয়ারি প্রদর্শনীর সমাপনী দিন। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত।নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষজাতীয় জাদুঘর, শাহবাগশিশু পাচারবিষয়ক আলোকচিত্রবিভিন্নভাবে শিশুরা পাচারের শিকার হচ্ছে। শিশু পাচার রোধ করতে ‘টেরি ডেস হোমস ইতালিয়া’র উদ্যোগে সচেতনতামূলক এক আলোকচিত্র প্রদর্শনী চলছে। এতে শিশু পাচারের বিভিন্ন বিষয় উঠে এসেছে।সময়: আজ বিকেল পাঁচটায় প্রদর্শনীর শেষ হবে।