সংস্কৃতির ৭ দিন
বাংলা একাডেমী প্রাঙ্গণ৩, কাজী নজরুল ইসলাম এভিনিউঅমর একুশে গ্রন্থমেলাবইমেলা জমে উঠতে শুরু করেছে। মেলায় নতুন অনেক বই এসেছে। সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে শুক্রবার মেলা চলে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি মেলা চলবে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিন।বেঙ্গল শিল্পালয়২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসৃজনে ও শেকড়ে-৮১০ জন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পীরা হচ্ছেন: মোহাম্মদ মোহসীন, ইফ্ফাত আরা দেওয়ান, মমিনুল ইসলাম, কাজী রকীব, ফারেহা জেবা, মোহাম্মদ ফখরুল ইসলাম, লায়লা শারমিন, শাজাহান আহমেদ বিকাশ, আনিসুজ্জামান ও মাকসুদা ইকবাল নীপা। প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম রয়েছে। শিল্পীদের উপস্থাপিত শিল্পকর্মে বিভিন্ন মাধ্যম ব্যবহূত হয়েছে। উঠে এসেছে নানা বিষয়।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী শেষ হবে ১৩ ফেব্রুয়ারি।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১০ শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এই বিভাগের বিভিন্ন বর্ষের নবীন শিল্পীদের নানা মাধ্যমের শিল্পকর্ম এতে উপস্থাপিত হবে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য গালারি খোলা থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ১১ ফেব্রুয়ারি।গ্যালারি জুমআলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমন্ডিআলকেমি অব এক্সিসটেন্সশিল্পী তিয়ানা খালিদ ইসলামের প্রথম একক চিত্র প্রদর্শনী শুরু হবে ১১ ফেব্রুয়ারি।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর সমাপনী দিন ২৪ ফেব্রুয়ারি।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমন্ডিএক্সপ্রেশন অব ফ্রিডমশিল্পী নাজমুল হকের একক চিত্র প্রদর্শনী, শুরু হবে ১১ ফেব্রুয়ারি।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর সমাপনী দিন ২৪ ফেব্রুয়ারি।দি এইটবাড়ি ২৪, সড়ক ২, গুলশান ১গেট টুগেদার পার্টিইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ডিজে ওয়ার বিডি ও ডিজে ইনস্টিটিউট (ভাইব্রেট) একটি গেট টুগেদার পার্টির আয়োজন করেছে। এতে থাকছে ল্যাটিন নাচ সালসা, অ্যারোবিক, ব্যান্ড শো ও ডিজে পার্টি।সময়: ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিইমেজেস অব মাল্টিলেয়ারড এক্সপ্রেসিভনেসশিল্পী মোহাম্মদ ইউনুছের একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে। তেল রং ও মিশ্র মাধ্যমে শিল্পী ছবিগুলো এঁকেছেন। প্রদর্শনীতে অর্ধশতাধিক চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ১০ ফেব্রুয়ারি প্রদর্শনীর শেষ দিন।গ্রন্থনা: তানজিল আহমদ