সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্য গ্যালারিবাড়ি ৭/বি, সড়ক ১৩, গুলশান-১স্পেস ভিজ্যুয়াল আর্ট১০ জন চিত্রশিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী চলছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিযৌথ চিত্র প্রদর্শনীআরাফাত হোসেন পলাশ ও তানিয়া তামান্না নদীর যৌথ চিত্র প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীর সমাপনী দিন ১৬ ফেব্রুয়ারি।ইম্প্রেশনস গ্যালারিস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক৬৭, গুলশান এভিনিউএকক চিত্র প্রদর্শনীফারজানা আহমেদ উর্মির দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত। শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা। শুক্রবার গ্যালারি বন্ধ থাকে। প্রদর্শনীর সমাপনী দিন ২৮ ফেব্রুয়ারি।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কারুশিল্প বিভাগের শিক্ষার্থীদের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী-২০১০ শুরু হবে আগামীকাল বেলা ১১টায়। এই বিভাগের বিভিন্ন বর্ষের নবীন শিল্পীদের নানা মাধ্যমের শিল্পকর্ম এতে উপস্থাপিত হবে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। সবার জন্য গ্যালারি খোলা থাকবে। প্রদর্শনীর সমাপনী দিন ১৮ ফেব্রুয়ারি।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীভারতীয় শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী শুরু হবে ১৮ ফেব্রুয়ারি।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ২৮ ফেব্রুয়ারি প্রদর্শনীর শেষ দিন।বেঙ্গল শিল্পালয়২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসৃজনে ও শেকড়ে-৮বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ১০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী আয়োজনের অষ্টম প্রদর্শনী চলছে। এতে অংশ নেওয়া শিল্পীরা হচ্ছেন মোহাম্মদ মোহসীন, ইফাত আরা দেওয়ান, মমিনুল ইসলাম, কাজী রকীব, ফারেহা জেবা, মোহাম্মদ ফখরুল ইসলাম, লায়লা শারমিন, শাজাহান আহমেদ বিকাশ, আনিসুজ্জামান ও মাকসুদা ইকবাল নীপা। প্রদর্শনীতে মোট ৪০টি শিল্পকর্ম রয়েছে।সময়: দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। আজ প্রদর্শনী শেষ হবে।গ্যালারি জুমআলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমন্ডিআলকেমি অব এক্সিসটেন্সশিল্পী তিয়ানা খালিদ ইসলামের প্রথম একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর সমাপনী দিন ২৪ ফেব্রুয়ারি।বাংলা একাডেমী প্রাঙ্গণ৩ কাজী নজরুল ইসলাম এভিনিউঅমর একুশে গ্রন্থমেলাবইমেলা জমে উঠেছে। এসেছে নতুন নতুন বই। সারা দেশ থেকে আসা লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণে মুখর এখন মেলাপ্রাঙ্গণ।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে শুক্রবার মেলা চলে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। এ ছাড়া ২১ ফেব্রুয়ারি মেলা চলবে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত। ২৮ ফেব্রুয়ারি মেলার সমাপনী দিন।দ্য গ্যালারিবাড়ি ৭/বি, সড়ক ১৩, গুলশান-১হেলমেট প্রদর্শনীজনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞাপনী সংস্থা ‘কোজিটো মার্কেটিং সলিউশন্স’ একটি নতুন উদ্যোগ ‘থিংক’ এর যাত্রা শুরু হচ্ছে প্রদর্শনীর মধ্য দিয়ে। মোটরসাইকেল চালকদের জন্য হেলমেটের প্রয়োজনীয়তা ও ব্যবহারিক বিভিন্ন বিষয় নিয়েই এ প্রদর্শনী।সময়: প্রদর্শনীর উদ্বোধন ১৬ ফেব্রুয়ারি। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ, ২৬ মিরপুর রোড, ধানমন্ডিএক্সপ্রেশন অব ফ্রিডমশিল্পী নাজমুল হকের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর সমাপনী দিন ২৪ ফেব্রুয়ারি।গ্রন্থনা: তানজিল আহমদ