সংস্কৃতির ৭ দিন
গ্যালারি চিত্রকবাড়ি ২১, সড়ক ৪, ধানমন্ডিযৌথ চিত্র প্রদর্শনীতিন চীনা চিত্রশিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী চলছে। এতে মোট ৩৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে। তিনজন শিল্পীর চিত্রকর্মে ফুল, পাহাড়, মানবদেহ ও নিসর্গ প্রাধান্য পেয়েছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী শেষ হবে ১ মার্চ।গার্ডেন গ্যালারিবাড়ি ৯৪, সড়ক ১১/এ, ধানমন্ডিবিচ্ছিন্ন আবেগশিল্পী জিনাত ওয়াহিদের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রদর্শনীর সমাপনী দিন ৩ মার্চ।ইম্প্রেশনস গ্যালারিস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক৬৭ গুলশান এভিনিউএকক চিত্র প্রদর্শনীফারজানা আহমেদ ঊর্মির দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত। শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা। আগামীকাল প্রদর্শনী শেষ হবে।বাংলা একাডেমী প্রাঙ্গণ৩ কাজী নজরুল ইসলাম এভিনিউঅমর একুশে গ্রন্থমেলাবইমেলা জমে উঠেছে। এসেছে নতুন নতুন বই। সারা দেশ থেকে আসা লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণে মুখরিত এখন মেলা প্রাঙ্গণ।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। তবে শুক্রবার মেলা চলে বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত। আগামীকাল মেলার সমাপনী দিন।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীভারতীয় শিল্পী রামানন্দ বন্দ্যোপাধ্যায়ের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আগামীকাল প্রদর্শনীর শেষ পর্দা নামবে।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিগৌড় অ্যান্ড পান্ডুয়া: দ্য লস্ট ক্যাপিটাল অব বেঙ্গলবাবু আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী আজ শুরু হবে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে প্রদর্শনী। এর সমাপনী দিন ৮ মার্চ।শিল্পাঙ্গন গ্যালারিবাড়ি ২৬, সড়ক ৩, ধানমন্ডিঅনুভবে শৈশবস্টুডিও-৪৮-এর আয়োজনে ১২ জন তরুণ শিল্পীর একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে।সময়: দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনীর সমাপনী দিন ৪ মার্চ।গ্রন্থনা: তানজিল আহমদ