সংস্কৃতির ৭ দিন
ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিকনটেমপ্লেশনবার্লিনপ্রবাসী শিল্পী মুর্শিদা আরজু আল্পনার একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে চিত্র ও স্থাপনাকর্ম উপস্থাপিত হয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ১৬ মার্চ।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিঢাকা সিকস সলিচ্যুডঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হবে ১০ মার্চ। এতে মুস্তাফা জামান, রোকেয়া সুলতানা ও রনি আহমেদ—এই তিন শিল্পীর চিত্র ও স্থাপনাশিল্প থাকবে।সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন ৭ এপ্রিল।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিওয়ান থাউজেন্ড পিস ওমেন অ্যাক্রোস দ্য গ্লোববিশ্ব নারী দিবস উপলক্ষে এক হাজার নারীর মুখচ্ছবি নিয়ে লা গ্যালারিতে প্রদর্শনী শুরু হবে ৮ মার্চ।সময়: সোম ও বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ হবে ১৯ মার্চ।টিভোলি আর্ট গ্যালারিডিসিসি সুপার মার্কেট, গুলশান-২সেভেন ভিশনআটজন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী চলছে। শিল্পীরা হচ্ছেন: সৈয়দা মাহবুবা করিম, উত্তমকুমার কর্মকার, দিলরুবা লতিফ, মোহাম্মদ জালাল উদ্দিন, এলহাম হক খুকু, মোখলেছুর রহমান, সমীরণ চৌধুরী ও লায়লা শারমিন।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। প্রদর্শনীর শেষ দিন ১২ মার্চ।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীশিল্পী রনি ইসলামের একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। ১২ মার্চ প্রদর্শনীর শেষ দিন।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগঅন্যপ্রকাশের বইমেলাসৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের ১৫ বছরে পদার্পণ উপলক্ষে একক বইমেলা চলছে। ২৫ শতাংশ ছাড়ে মেলায় বই কেনার সুযোগ থাকছে।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। মেলা শেষ হবে ১২ মার্চ।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিবাংলার বিস্মৃতির নগর: গৌড় ও পাণ্ডুয়াবাবু আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী আজ শুরু হবে। প্রদর্শনীতে মোট ৬৩টি আলোকচিত্র স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে প্রদর্শনী। এর সমাপনী দিন ৮ মার্চ।গ্রন্থনা: তানজিল আহমদ