সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিওয়ান থাউজেন্ড পিস ওমেন অ্যাক্রোস দ্য গ্লোবআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক হাজার নারীর মুখচ্ছবি নিয়ে লা গ্যালারিতে প্রদর্শনী চলছে। এতে যেসব নারীর প্রতিকৃতি রয়েছে, তাঁদের সবাই ২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য বিভিন্ন দেশ থেকে মনোনীত হয়েছিলেন।সময়: সোম ও বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ হবে ১৯ মার্চ।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়শিল্পকর্ম প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র দেবব্রত দাশ সড়ক দুর্ঘটনায় মারা যান। তাঁর দরিদ্র পরিবারের আর্থিক সাহায্যের জন্য দেশবরেণ্য চিত্রশিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ১৭ মার্চ।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিকনটেমপ্লেশনবার্লিনপ্রবাসী শিল্পী মুর্শিদা আরজু আল্পনার একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে চিত্র ও স্থাপনাকর্ম উপস্থাপিত হয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ১৬ মার্চ।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিঢাকা সিকস সলিচ্যুডঢাকা শহরের বিভিন্ন বিষয় নিয়ে একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে মুস্তাফা জামান, রোকেয়া সুলতানা ও রনি আহমেদ—এই তিন শিল্পীর চিত্র ও স্থাপনাশিল্প স্থান পেয়েছে।সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনীর শেষ দিন ৭ এপ্রিল।গ্রন্থনা: তানজিল আহমদ