সংস্কৃতির ৭ দিন
বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনীবাংলাদেশ জাতীয় আর্কাইভস প্রদর্শনী কক্ষআর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরআগারগাঁও রোড, শেরেবাংলা নগর বঙ্গবন্ধু ও বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে উপস্থাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা প্রামাণ্য দলিল। এর মধ্যে রয়েছে আলোকচিত্র, নথিপত্র, দলিল, বই, পত্রিকার খবরাখবর। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটি পর্যন্ত প্রদর্শনীতে আসতে পারবে দর্শনার্থীরা। ৩১ আগস্ট এর সমাপনী দিন।মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনসেগুনবাগিচা আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু দেশের প্রখ্যাত আলোকচিত্রী রশিদ তালুকদার ও পশ্চিমবঙ্গের প্রয়াত আলোকচিত্রী অমিয় তরফদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি তুলেছেন। তা থেকে নির্বাচিত ৪৯টি ছবি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে চলছে এক আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনী কক্ষ। শেষ হবে ৩১ আগস্ট।নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষবাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ নজরুল ও বঙ্গবন্ধু বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নজরুল ইনস্টিটিউট যৌথভাবে আয়োজন করেছে ‘নজরুল ও বঙ্গবন্ধু’ শীর্ষক প্রদর্শনী। এটি সকাল সাড়ে নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে। আগামীকাল প্রদর্শনীটি শেষ হবে।শিল্পকর্ম প্রদর্শনীবেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি সমকালীন নরওয়ের গ্লাস ও সিরামিকস বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস ও বাংলাদেশে রাজকীয় নরওয়ে দূতাবাস আয়োজন করেছে এ প্রদর্শনীর। ২০ আগস্ট দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি আমার রঙে আমার মা মা দিবস ২০১০-এ শিশুদের জন্য রঙ আয়োজন করেছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার। অংশ নেওয়া শিশুদের আঁকা ছবির মধ্য থেকে ২০টি সেরা ছবির প্রদর্শনী চলবে। থাকবে শিশুদের জন্য পোশাক ও উপহারসামগ্রী। কাল সোমবার বিকেল চারটায় এর উদ্বোধনী অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে তিনজন গৌরবময়ী মাকে সম্মাননা ও শ্রেষ্ঠ শিশু চিত্রশিল্পীদের পুরস্কার দেওয়া হবে। ১৯ আগস্ট বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে প্রদর্শনী।আলোকচিত্র প্রদর্শনীগ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডি মধ্যপ্রাচ্যে রমজান বিশ্বের ১৫০ কোটি মুসলমান ভিন্ন ভিন্নভাবে পালন করে রমজান মাস। মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতিগোষ্ঠীর মুসলমানদের রমজান মাস পালনের চিত্র আলো-ছায়ায় ফুটিয়ে তুলেছেন জার্মানির আলোকচিত্রী ক্রিস্টেল বেকার। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে।পোশাক প্রদর্শনীদৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ, ধানমন্ডি ঈদ বস্ত্রমেলা পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ‘হেমশৈলী’ আয়োজন করেছে চার দিনব্যাপী ঈদ বস্ত্রমেলার। আজ রাত আটটায় শেষ হবে এ আয়োজন। ‘উইমেন অ্যান্ড ফ্লাওয়ার’ দৃক গ্যালারিতে এই পোশাক প্রদর্শনীটি শুরু হবে ২০ আগস্ট। খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। শেষ হবে আগামী ২ সেপ্টেম্বর।মেলাগণগ্রন্থাগার চত্বরশাহবাগ আগস্টের বইমেলা মিজান পাবলিশার্স আয়োজিত আগস্টের বইমেলা চলবে পুরো মাস, প্রতিদিন রাত সাড়ে আটটা পর্যন্ত।গ্রন্থনা: তানজিল রিমন