সংস্কৃতির ৭ দিন
আলিয়ঁস ফ্রসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিইন সার্চনিয়ামুজ্জামান প্রিন্সের ক্যামেরায় ধারণ করা ছবি নিয়ে লা গ্যালারিতে ২৫ মার্চ শুরু হবে আলোকচিত্র প্রদর্শনী।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত আটটা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ৬ এপ্রিল।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীশিল্পী নুসরাত জাহান লিপিকার একক চিত্র প্রদর্শনী চলছে। ক্যানভাসে তেলরঙে শিল্পীর আঁকা ৫৬টি চিত্র স্থান পেয়েছে। পাশাপাশি শিশুদের আঁকা কয়েকটি চিত্রও রয়েছে। সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ, ধানমন্ডিওমেন ইন নেচারচারজন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে যৌথ চিত্র প্রদর্শনী।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। প্রদর্শনী শেষ হবে ২৩ মার্চ।বাংলাদেশ শিশু একাডেমী প্রাঙ্গণপুরোনো হাইকোর্ট এলাকাশিশু বইমেলা ২০১১ছোটদের বিভিন্ন ধরনের বই নিয়ে চলছে বইমেলা। যেখানে ছোটরা বাছাই করে পছন্দমতো বই কিনতে পারছে। সব বইয়ের ওপর রয়েছে ২৫ শতাংশ ছাড়।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত নয়টা। শিশু বইমেলার সমাপনী দিন ২৬ মার্চ।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগপদক্ষেপ বইমেলাসংস্কৃতি চর্চাকেন্দ্রিক সংগঠন ‘পদক্ষেপ’র ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বইমেলার। মেলায় সব ধরনের বই পাওয়া যাচ্ছে। খোলামেলা পরিবেশে বই বাছাই করে কেনার সুযোগটাও থাকছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত আটটা। ১৬ এপ্রিল মেলার শেষ দিন।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রবাড়ি ৪২ (৫১০), ভাষাসৈনিক এম এ মতিন সড়ক (সড়ক ৭), ধানমন্ডিমস্কো ক্রেমলিন জাদুঘরমস্কোর ক্রেমলিন জাদুঘরের ওপর তোলা বিভিন্ন আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। প্রদর্শনীর সমাপনী দিন ৩১ মার্চ।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী, ১ সেগুনবাগিচাশিশুদের চিত্র প্রদর্শনীশিশুদের নিয়ে একটি ছবি আঁকা প্রতিযোগিতার বিজয়ীদের ছবি নিয়ে চলছে প্রদর্শনী।সময়: বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনী শেষ হবে ২৩ মার্চ।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রবাড়ি-৪২ (৫১০), ভাষাসৈনিক এম এ মতিন সড়ক (সড়ক ৭), ধানমন্ডিনতুন রাশিয়ায় নারীরাআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চলছে আলোকচিত্র প্রদর্শনী। রাশিয়ায় এখন নারীরা কেমন আছেন, কী করছেন—এ বিষয়গুলোই ফুটে উঠেছে আলোকচিত্র।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। প্রদর্শনীর সমাপনী দিন ৩১ মার্চ।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিঢাকা সিকস সলিচ্যুডঢাকার বিভিন্ন বিষয় নিয়ে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে মুস্তাফা জামান, রোকেয়া সুলতানা ও রনি আহমেদ—এই তিন শিল্পীর চিত্র ও স্থাপনাশিল্প স্থান পেয়েছে।সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন ৭ এপ্রিল।গ্রন্থনা: তানজিল আহমদ