সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসৃজনে ও শেকড়ে-৯দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস বছরব্যাপী কর্মসূচি নিয়েছে। এর অংশ হিসেবে নবমবারের মতো আয়োজন করা হয়েছে প্রদর্শনী। দেশের দশজন শিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। অংশগ্রহণকারী শিল্পীরা হচ্ছে: নাজলী লায়লা মানসুর, নাজিব মোহাম্মদ, রেজাউন নবী, মোখলেছুর রহমান, নিলুফার চেমন, কাজী সালাউদ্দিন আহমেদ, আমিরুল মোমেনীন চোধুরী, মোহাম্মদ ফখরুজ্জামান, তায়েবা বেগম লিপি, গোলাম রাব্বানী শামীম।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ৩১ মার্চ প্রদর্শনীর শেষ দিন।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিযৌথ চিত্রপ্রদর্শনীনারী শিল্পীদের সংগঠন ‘সাঁকো’র আয়োজনে চলছে যৌথ চিত্রপ্রদর্শনী।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।গ্যালারি কসমস৬৯/১, নিউ সার্কুলার রোড, মালিবাগব্যালগো১ এপ্রিল শুরু হবে চিত্রকর্ম প্রদর্শনী।সময়: বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা। প্রদর্শনী শেষ হবে ১৩ এপ্রিল।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগপদক্ষেপ বইমেলাসংস্কৃতি চর্চাকেন্দ্রিক সংগঠন ‘পদক্ষেপ’-এর ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে মাসব্যাপী বইমেলার। মেলায় সব ধরনের বই পাওয়া যাচ্ছে। খোলামেলা পরিবেশে বই বাছাই করে কেনার সুযোগটাও থাকছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত আটটা। ১৬ এপ্রিল মেলার শেষ দিন।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিঢাকা সিকস সলিচ্যুডঢাকার বিভিন্ন বিষয় নিয়ে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে মুস্তাফা জামান, রোকেয়া সুলতানা ও রনি আহমেদ—এই তিন শিল্পীর চিত্র ও স্থাপনাশিল্প স্থান পেয়েছে।সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন ৭ এপ্রিল।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রবাড়ি-৪২ (৫১০), ভাষাসৈনিক এম এ মতিন সড়ক (সড়ক ৭), ধানমন্ডিনতুন রাশিয়ায় নারীরাআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চলছে আলোকচিত্র প্রদর্শনী। রাশিয়ায় এখন নারীরা কেমন আছেন, কী করছেন—এ বিষয়গুলোই ফুটে উঠেছে আলোকচিত্র।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। প্রদর্শনীর সমাপনী দিন ৩১ মার্চ।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রবাড়ি ৪২ (৫১০), ভাষাসৈনিক এম এ মতিন সড়ক (সড়ক ৭), ধানমন্ডিমস্কো ক্রেমলিন জাদুঘরমস্কোর ক্রেমলিন জাদুঘরের ওপর তোলা বিভিন্ন আলোকচিত্র নিয়ে প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। প্রদর্শনীর সমাপনী দিন ৩১ মার্চ।গ্রাফিক ডিজাইন বিভাগচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়পরিবেশদূষণঅনেক দিন পর গ্রাফিক ডিজাইন বিভাগে হয়েছে কম্পিউটার ল্যাব। নতুনভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের পথচলা। বিভাগের দ্বিতীয় বর্ষের (পুরোনো) শিক্ষার্থীরা ল্যাবের প্রথম ব্যাচ। কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহার করে তাঁরা প্রত্যেকেই পরিবেশদূষণের ওপর কাজ করেছেন। তাঁদের চিত্রকর্মে কেউ কেউ আলোকচিত্র, নিজের মুখচ্ছবি, হাতে আঁকা চিত্র ব্যবহার করেছেন। ১৮ জন শিক্ষার্থীর এই কাজ নিয়ে চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিইন সার্চনাইমুজ্জামান প্রিন্সের ক্যামেরায় ধারণ করা ছবি নিয়ে লা গ্যালারিতে চলছে আলোকচিত্র প্রদর্শনী।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ৬ এপ্রিল।