সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরামুখ ও মুখোশ-৩বিশজন শিল্পীর বানানো মুখোশ নিয়ে চলছে প্রদর্শনী। কাঠ, পোড়ামাটি, পিতল, সুতা-কাপড়, কাগজ, সিরামিকসহ বিভিন্ন মাধ্যমে তাঁরা মুখোশগুলো তৈরি করেছেন। সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। ৬ এপ্রিল প্রদর্শনীর শেষ দিন।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিপোয়েট্রি অব দ্য ক্রিয়েটরশিল্পী ডিডি মল্লিকের একক চিত্র প্রদর্শনী শুরু হবে ৮ এপ্রিল সন্ধ্যা ছয়টায়।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ২১ এপ্রিল।কেন্দ্রীয় গণগ্রন্থাগারশাহবাগএডর্ন পাবলিকেশন্সের বইমেলাগণগ্রন্থাগারের সেমিনার হলে সৃজনশীল প্রকাশনা সংস্থা এডর্ন পাবলিকেশন্সের একক বইমেলা চলছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ১৩ এপ্রিল মেলার শেষ দিন।ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডিস্ট্যান্ডার্ড চার্টার্ড সৃজনীগত বছর ৪২ জন নবীন শিল্পীকে নিয়ে হয়েছিল জলরং কর্মশালা। ৪৫ দিনের এ কর্মশালায় তাঁরা ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে কাজ করেছেন। তাঁদের কাজ নিয়েই চলছে চিত্র প্রদর্শনী।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। সোমবার বন্ধ। প্রদর্শনী শেষ হবে ১০ এপ্রিল। গ্যালারি কসমস৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগবালগোঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন ও গ্যালারি কসমসের যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়ার বালগো পার্বত্য অঞ্চলের ১৮ জন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আদিবাসী চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে। সময়: বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা। প্রদর্শনী শেষ হবে ১৩ এপ্রিল।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগপদক্ষেপ বইমেলাসংস্কৃতিচর্চাকেন্দ্রিক সংগঠন পদক্ষেপের বইমেলা চলছে। মেলায় সব ধরনের বই পাওয়া যাচ্ছে। খোলামেলা পরিবেশে বই বাছাই করে কেনার সুযোগটাও থাকছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত আটটা। ১৬ এপ্রিল মেলার শেষ দিন।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডিঢাকা সিকস সলিচ্যুডঢাকার বিভিন্ন বিষয় নিয়ে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে মুস্তাফা জামান, রোকেয়া সুলতানা ও রনি আহমেদ—এই তিন শিল্পীর চিত্র ও স্থাপনাশিল্প স্থান পেয়েছে।সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন ৭ এপ্রিল।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক-১৫/এ, ধানমন্ডিশিশুরাই সুন্দরশিশুদের চিত্রাঙ্কন শেখানোর স্কুল ইমাজিনেশন্স-এর শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ৫ এপ্রিল।গ্রাফিক ডিজাইন বিভাগচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়পরিবেশদূষণঅনেক দিন পর গ্রাফিক ডিজাইন বিভাগে হয়েছে কম্পিউটার ল্যাব। নতুনভাবে শুরু হয়েছে শিক্ষার্থীদের পথচলা। বিভাগের দ্বিতীয় বর্ষের (পুরোনো) শিক্ষার্থীরা ল্যাবের প্রথম ব্যাচ। কম্পিউটারের গ্রাফিক্স ব্যবহার করে তাঁরা প্রত্যেকেই পরিবেশদূষণের ওপর কাজ করেছেন। তাঁদের চিত্রকর্মে কেউ কেউ আলোকচিত্র, নিজের মুখচ্ছবি, হাতে আঁকা চিত্র ব্যবহার করেছেন। ল্যাবের শিক্ষক হারুন-অর-রশিদের তত্ত্বাবধানে ১৮ জন শিক্ষার্থীর এই কাজ নিয়ে বিভাগের দোতলায় চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে দুপুর দুইটা।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিইন সার্চনাইমুজ্জামান প্রিন্সের ক্যামেরায় ধারণ করা ছবি নিয়ে লা গ্যালারিতে চলছে আলোকচিত্র প্রদর্শনী।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ৬ এপ্রিল।গ্রন্থনা: তানজিল রিমন