সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি কায়াবাড়ি ২০, সড়ক ১৬, সেক্টর ৪, উত্তরাসিমফনি অব কালারসশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের একক শিল্পকর্ম প্রদর্শনী শুরু হবে ১২ এপ্রিল।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। প্রদর্শনীর শেষ দিন ২৯ এপ্রিল।ইম্প্রেশনস গ্যালারিস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ৬৭ গুলশান এভিনিউএকক চিত্র প্রদর্শনীশিল্পী নাজিব তারেকের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা। শনিবার সকাল ১০টা থেকে বেলা একটা। প্রদর্শনীর শেষ দিন ১৩ এপ্রিল।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিপোয়েট্রি অব দ্য ক্রিয়েটরশিল্পী ডি ডি মল্লিকের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ২১ এপ্রিল।কেন্দ্রীয় গণগ্রন্থাগারশাহবাগঅ্যাডর্ন পাবলিকেশন্সের বইমেলাগণগ্রন্থাগারের সেমিনার হলে সৃজনশীল প্রকাশনা সংস্থা অ্যাডর্ন পাবলিকেশন্সের একক বইমেলা চলছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ১৩ এপ্রিল মেলার শেষ দিন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসৃজনে ও শেকড়ে-১০দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেঙ্গল শিল্পালয়ে বছরব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী কর্মসূচির শেষ প্রদর্শনী চলছে। ঢাকা চারুকলা ইনস্টিটিউটের (বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) প্রথম ব্যাচের শিক্ষার্থী শিল্পী আমিনুল ইসলামের চিত্রকর্ম রয়েছে এখানে। প্রদর্শনীর অন্য শিল্পীরা হচ্ছেন এ এস এম মুস্তাফা জামিল আকবর, কাজী সাঈদ আহমেদ, সুলেখা চৌধুরী, সৈয়দ জাহিদ ইকবাল, মো. সাফিন ওমর, সরকার নাহিদ নিয়াজী, সহিদ কাজী, বিশ্বজিৎ গোস্বামী, এম এম ময়েজউদ্দীন। মোট ৪০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ১৪ এপ্রিল প্রদর্শনীর সমাপনী দিন।ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডিস্ট্যান্ডার্ড চার্টার্ড সৃজনীগত বছর ৪২ জন নবীন শিল্পীকে নিয়ে হয়েছিল জলরং কর্মশালা। ৪৫ দিনের এ কর্মশালায় তাঁরা ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে কাজ করেছেন। তাঁদের কাজ নিয়েই চলছে চিত্র প্রদর্শনী।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।গ্যালারি কসমস৬৯/১ নিউ সার্কুলার রোড, মালিবাগব্যালগোঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাইকমিশন ও গ্যালারি কসমসের যৌথ উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্যালগো পার্বত্য অঞ্চলের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ১৮ জন আদিবাসী চিত্রশিল্পীর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী চলছে।সময়: বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা। প্রদর্শনী শেষ হবে ১৩ এপ্রিল।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগপদক্ষেপ বইমেলাসংস্কৃতিচর্চাকেন্দ্রিক সংগঠন পদক্ষেপের বইমেলা চলছে। সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত আটটা। ১৬ এপ্রিল মেলার শেষ দিন।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিমৃৎশিল্প প্রদর্শনীবাংলা নববর্ষ সামনে রেখে ‘অন্দরসজ্জা’র উদ্যোগে ১২ এপ্রিল বিকেলে শুরু হচ্ছে মৃৎশিল্প প্রদর্শনী। রংতুলির বাহারি নকশা দেওয়া প্রায় ৩০০ মাটির পাত্র এতে উপস্থাপিত হবে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। শেষ হবে ১৪ এপ্রিল।গ্রন্থনা: তানজিল রিমন