সংস্কৃতির ৭ দিন
আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিটাইম এটার্নালআবু সালেহ টিটু ও তৌহিদ রেজা নূরের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। শিল্পকর্ম হিসেবে দুজন দুটি মাধ্যম বেছে নিয়েছেন। একজন চিত্রকর্ম আর অন্যজন আলোকচিত্র।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে বেলা ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ২৮ এপ্রিল।গ্যালারি কায়াবাড়ি ২০, সড়ক ১৬, সেক্টর ৪, উত্তরাসিম্ফনি অব কালারসশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। প্রদর্শনীর শেষ দিন ২৯ এপ্রিল।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিফোর কালারস ইন দ্য ওয়ার্ল্ড জার্মানির অলংকরণ শিল্পী জুলিয়া কার্গেইল শিশুদের বইয়ের প্রচুর অলংকরণ করেছেন। শিশুদের জন্য আঁকা বিভিন্ন অলংকরণ নিয়ে নিচতলায় প্রদর্শনী শুরু হবে আগামী ১৯ এপ্রিল। ভিন্ন ভিন্ন মাধ্যমে তিনি এসব অলংকরণ করেছেন।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনীর শেষ দিন ৯ মে।আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিপোয়েট্রি অব দ্য ক্রিয়েটরশিল্পী ডি ডি মল্লিকের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনীর শেষ দিন ২১ এপ্রিল।বাংলা একাডেমী প্রাঙ্গন৩ কাজী নজরুল ইসলাম এভিনিউবৈশাখী মেলাবাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প কর্পোরেশন (বিসিক) ও বাংলা একাডেমীর যৌথ আয়োজনে চলছে বৈশাখী মেলা। এখানে হাতে তৈরি বিভিন্ন পণ্য পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে—কারুশিল্পীরা কীভাবে কাজ করে। আবহমান গ্রামের চিত্রটাই যেন উঠে এসেছে। নাগরদোলা, পুতুল নাচও মেলা প্রাঙ্গনে রয়েছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। মেলার শেষ দিন ২৩ এপ্রিল।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিবইয়ের অলঙ্করণ প্রদর্শনীশিশুদের বইয়ের অলংকরণের ওপর কর্মশালার আয়োজন করে গ্যেটে ইনস্টিটিউট। জার্মানির অলংকরণশিল্পী জুলিয়া কার্গেইল কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা শিশুদের জন্য গল্প লেখেন এবং সে গল্পের অলংকরণ করেন। ভিন্ন ভিন্ন মাধ্যমে তাঁরা গল্পের অলংকরণ করেছেন। এসব অলংকরণ নিয়ে দোতলায় চলছে প্রদর্শনী। যাঁদের অলংকরণ প্রদর্শনীতে স্থান পেয়েছে, তাঁরা হলেন: প্রমথেশ দাশ, নাজমুন নাহার, সৈয়দা তাহমিদা হক, সুবর্ণা শীল, এলিজাবেথ মনসুর, লতা আহমেদ, মানবেন্দ্র গোলদার, তানজিল রিমন, আরিফুল ইসলাম, আব্দুল্লাহ-আল-বশির, শাহীনুর আক্তার।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনীর শেষ দিন ৩০ এপ্রিল।বাংলা একাডেমী৩ কাজী নজরুল ইসলাম এভিনিউবইয়ের আড়ংবাংলা একাডেমী থেকে প্রকাশিত বিভিন্ন বই নিয়ে আয়োজন করা হয়েছে বইয়ের আড়ং। যেখানে শতকরা ৩৫ থেকে ৬০ ভাগ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ২৩ এপ্রিল পর্যন্ত থাকছে এ সুযোগ।জাতীয় সংসদ ভবন চত্বরমানিক মিয়া এভিনিউবৈশাখী বৃক্ষমেলাবাংলাদেশ নার্সারিমেন সোসাইটি আয়োজিত বৈশাখী বৃক্ষ ও বাগান মেলা চলছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ২৩ এপ্রিল মেলার সমাপনী দিন।গ্রন্থনা: তানজিল রিমন