সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিফুটনোটস অ্যান্ড আনঅর্থোডক্সচার তরুণ শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। শিল্পীরা হলেন রাশিদুল ইসলাম, জাকির উস সালাম, স্বর্ণালি রিনি ও রফিকুল শুভ। প্রদর্শনীতে স্থান পাওয়া চিত্রগুলোতে শিল্পীরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করেছেন।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ২৬ এপ্রিল প্রদর্শনীর শেষ দিন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিএকের বহুত্বকলকাতার আকারপ্রকার গ্যালারির সহায়তায় ভারতীয় শিল্পী এস কে শাহজাহানের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে শিল্পীর বিভিন্ন মাধ্যমের ৩৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ২ মে।শিল্পাঙ্গনবাড়ি ২৫, সড়ক ৪, ধানমন্ডি আ/এযৌথ চিত্রকর্ম প্রদর্শনীসমসাময়িক পাঁচজন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীদের মোট ৩০টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। ৩০ এপ্রিল প্রদর্শনীর সমাপনী দিন।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিকনটেম্পোরারি চিলড্রেন বুক ইলাস্ট্রেশন ইন জার্মানিজার্মানির ১৩ জন শিল্পীর ইলাস্ট্রেশন নিয়ে চলছে প্রদর্শনী। জলরং, কোলাজ ও ডিজিটাল নিরীক্ষা মাধ্যমের কাজ এতে স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনীর শেষ দিন ৯ মে। শুক্র ও শনিবার গ্যালারি বন্ধ।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিদ্য ওয়ার্ল্ড ইন ফোর কালারশিশুদের বইয়ের অলংকরণ নিয়ে দোতলায় চলছে প্রদর্শনী। যাঁদের অলংকরণ প্রদর্শনীতে স্থান পেয়েছে তাঁরা হচ্ছেন প্রমথেশ দাশ পুলক, নাজমুন নাহার কেয়া, সৈয়দা তাহমিদা হক, সুবর্ণা শীল, এলিজাবেথ মনসুর, লতা আহমেদ, মানবেন্দ্র গোলদার, তানজিল রিমন, আরিফুল ইসলাম, আবদুল্লাহ-আল-বশির ও শাহীনুর আক্তার।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনীর শেষ দিন ৩০ এপ্রিল। লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিটাইম এটার্নালআবু সালেহ টিটু ও তৌহিদ রেজা নূরের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী চলছে। শিল্পকর্ম হিসেবে দুজন দুটি মাধ্যম বেছে নিয়েছেন। একজন চিত্রকর্ম আর অন্যজন আলোকচিত্র।সময়: সোমবার থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। প্রদর্শনী শেষ হবে ২৮ এপ্রিল।দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনমানিক মিয়া এভিনিউবৈশাখী বৃক্ষ ও বাগান মেলাবাংলাদেশ প্ল্যান্ট নার্সারিমেন সোসাইটি ঢাকা মহানগর শাখার আয়োজনে চলছে বৈশাখী বৃক্ষ ও বাগান মেলা ২০১১। এখানে দেশি-বিদেশি বিভিন্ন ফুল ও ফলের চারা পাওয়া যাচ্ছে।সময়: আজ মেলার সমাপনী দিন। চলবে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত।সাজু আর্ট গ্যালারিডিসিসি মার্কেট, গুলশান-২যৌথ চিত্রকর্ম প্রদর্শনী১০৫ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। এতে ১৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনীর সমাপনী দিন ৩০ এপ্রিল।গ্যালারি কায়াবাড়ি ২০, সড়ক ১৬, সেক্টর ৪, উত্তরাসিম্ফনি অব কালারসশিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদের একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে। এতে শিল্পীর তেলরং ও অ্যাক্রেলিকে আঁকা ৪৫টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। প্রদর্শনীর শেষ দিন ২৯ এপ্রিল।গ্রন্থনা: তানজিল আহমদ