সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিএকক চিত্রপ্রদর্শনীশিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্রপ্রদর্শনী শুরু হবে ৫ মে বিকেলে। এতে প্রায় ৩০টির মতো চিত্রকর্ম থাকছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ১৫ মে প্রদর্শনীর শেষ দিন।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিযৌথ চিত্রপ্রদর্শনীচিত্রকর্মের ওপর একটি প্রতিযোগিতার আয়োজন করে ‘ক্রিয়েশন মিউজিয়াম’। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ২৯টি চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। ৩ মে প্রদর্শনীর সমাপনী দিন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিএকের বহুত্বকলকাতার আকারপ্রকার গ্যালারির সহায়তায় ভারতীয় শিল্পী এস কে শাহজাহানের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে শিল্পীর বিভিন্ন মাধ্যমের ৩৮টি শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আগামীকাল প্রদর্শনী শেষ হবে।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিকনটেম্পোরারি চিলড্রেন বুক ইলাস্ট্রেশন ইন জার্মানিজার্মানির ১৩ জন শিল্পীর ইলাস্ট্রেশন নিয়ে চলছে প্রদর্শনী। জলরং, কোলাজ ও ডিজিটাল নিরীক্ষা মাধ্যমের কাজ এতে স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনীর শেষ দিন ৯ মে। শুক্র ও শনিবার গ্যালারি বন্ধ।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগঐতিহ্যের বই উৎসবসৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১১ বছর পূর্তি উপলক্ষে চলছে বই উৎসব। শিশু-কিশোর গ্রন্থ, গল্প, কবিতা, উপন্যাস ও প্রবন্ধসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন ১১টি বই। উৎসবে ২৫-৭০ শতাংশ ছাড়ে বই কেনা যাচ্ছে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। ২০ মে বই উৎসব শেষ হবে।চিলড্রেন্স বুক কর্নারদোকান ১ ও ২ (৪র্থ তলা), ব্লক-এ, বসুন্ধরা সিটি, পান্থপথআজ আমাদের ছুটিবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে শ্রাবণ প্রকাশনী আয়োজন করবে শিশুদের বইমেলার। শিশুদের জন্য লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের বই ছাড়াও শিশুদের উপযোগী বিভিন্ন বই, নাটক ও গানের সিডি পাওয়া যাবে।সময়: ৫ মে বিকেল পাঁচটায় উদ্বোধন হবে। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। শিশুদের এই মেলা শেষ হবে ১৪ মে। প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে।গ্রন্থনা: তানজিল রিমন