সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনীকক্ষজাতীয় জাদুঘরশাহবাগরবীন্দ্রগ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনীবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রন্থ ও আলোকচিত্র প্রদর্শনী। এসব ছবিতে কবির স্মৃতিবিজড়িত স্থান ও ব্যবহূত নানা দ্রব্য উঠে এসেছে।সময়: শনি থেকে বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা ও শুক্রবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রদর্শনী চলবে। বৃহস্পতিবার বন্ধ। প্রদর্শনী শেষ হবে ২১ মে।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি।একক চিত্র প্রদর্শনীশিল্পী ইফফাত আরা দেওয়ানের একক চিত্র প্রদর্শনী চলছে। মোট ৪২টি চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী১ সেগুনবাগিচা।বিশেষ প্রদর্শনীবাংলাদেশ ও ভারতের যৌথ আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে বিশেষ প্রদর্শনী। এতে উপস্থাপিত হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে পাওয়া রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ১০০ চিত্রকর্মের প্রতিলিপি।বাংলাদেশের ১৫০ জন শিল্পীর ১৫০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে। এ ছাড়া বাংলাদেশ ও ভারতের ২১ জন শিল্পীর আঁকা রবীন্দ্র প্রতিকৃতি প্রদর্শিত হচ্ছে। সময়: আজ রাত আটটায় শেষ হচ্ছে এই প্রদর্শনী।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডি।রিজয়েস১৮ জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে চলছে যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। এতে মোট ৪০টি শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ১৮ মে।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি।আলোকচিত্র প্রদর্শনীফরহাদ রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী চলছে। এতে ৩৭টি ছবি স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর সমাপনী দিন ১৮ মে।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগঐতিহ্যের বই উৎসবসৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের ১১ বছর পূর্তি উপলক্ষে চলছে বই উৎসব। এখানে শিশু-কিশোর গ্রন্থ, গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। উৎসব উপলক্ষে প্রকাশিত হয়েছে নতুন ১১টি বই। উৎসবে ৭০ শতাংশ ছাড় রয়েছে কোনো কোনো বইয়ে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। ২০ মে বই উৎসব শেষ হবে।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়চিত্রকর্মে বাংলার রূপপ্রদর্শনীতে উপস্থাপিত হয়েছে ৫০টি চিত্রকর্ম। এগুলো আঁকা হয়েছে জলরঙে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ১৮ মে প্রদর্শনীর সমাপনী দিন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন)ধানমন্ডি।যৌথ চিত্র প্রদর্শনীঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে হয়েছিল একটি কর্মশালা। তাতে আঁকা চিত্রকর্ম নিয়ে আগামীকাল বিকেলে শুরু হবে প্রদর্শনী।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ২১ মে প্রদর্শনীর শেষ দিন।শিল্পাঙ্গনবাড়ি ২৫, সড়ক ৪, ধানমন্ডি আ/এবটতলা বাজারশিল্পী সমীরণ দত্তের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে গাছের শিকড় দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য ও চেয়ার-টেবিল স্থান পেয়েছে। মোট শিল্পকর্ম ৮২টি।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ২২ মে প্রদর্শনীর শেষ দিন।গ্যালারি জুমআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর সড়কধানমন্ডি।ডেইলি লিভিংস১১ জন তরুণ শিল্পীর চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোম ও বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। ১৯ মে প্রদর্শনীর সমাপনী দিন।গ্রন্থনা: তানজিল রিমন