সংস্কৃতির ৭ দিন
শিল্পাঙ্গনবাড়ি ২৬, সড়ক ৩, ধানমন্ডি আ/এবটতলা বাজারশিল্পী সমীরণ দত্তের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে গাছের শিকড় দিয়ে তৈরি বিভিন্ন ভাস্কর্য ও চেয়ার-টেবিল স্থান পেয়েছে। মোট শিল্পকর্ম ৮২টি।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।বেঙ্গল শিল্পালয়২৭৫/এফ, রোড ১৬ (নতুন), ধানমন্ডিঈশান বৈভবভারতের উত্তর-পূর্বাঞ্চলের আটটি অঙ্গরাজ্যের শিল্পীদের সংগঠন ‘কিরাত’-এর আয়োজনে আগামীকাল সন্ধ্যায় শুরু হবে যৌথ চিত্র প্রদর্শনী। এতে ভারতের ২৮ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ২৯ মে প্রদর্শনীর সমাপনী দিন।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগঐতিহ্যের বই উৎসবসৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের বই উৎসব চলছে। এতে খোলামেলা পরিবেশে বই বাছাই করে কেনার সুযোগ থাকছে। রয়েছে ছাড়ের ব্যবস্থাও।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। মেলা শেষ হবে ৩১ মে।গ্যালারি জলরঙবাড়ি ৫৪, সড়ক ১১, ব্লক এফ, বনানীমুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুখ্যাতনামা ৬০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। জলরং, এক্রেলিক, মিশ্রসহ বিভিন্ন মাধ্যমে শিল্পীরা চিত্রকর্ম এঁকেছেন। প্রদর্শনীতে ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ১০ জুন প্রদর্শনীর শেষ দিন।বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)ওয়াইজ হাউস, ৭ ওয়াইজঘাটফ্রোজেন ইন টাইম-ফটোগ্রাফস অব ডান্সনয়জন শিল্পীর আলোকচিত্র নিয়ে ২৬ মে বিকেলে শুরু হবে প্রদর্শনী।৪ জুন প্রদর্শনীর শেষ দিন।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডিমাটির পণ্য প্রদর্শনীমাটির তৈরি পটজাতীয় পণ্য নিয়ে ২৭ মে শুরু হবে প্রদর্শনী।সময়: বেলা তিনটা থেকে রাত আটটা। ৩ জুন প্রদর্শনী শেষ হবে।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়।সেভেন ফ্রম উইদিন আউটওয়ার্ডসাতজন বন্ধুর চিত্রকর্ম নিয়ে যৌথ প্রদর্শনী চলছে। শিল্পীরা জলরং, এক্রেলিকসহ বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন। শিল্পীরা হচ্ছেন আসমিতা আলম শাম্মী, চিন্ময় শিকদার, কান্তিদেব অধিকারী, ইকবাল হায়দার, মেহেদী হাসান, পীযূষ কান্তি সরকার, সওল হাচ্ছা।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ২৫ মে।গ্রন্থনা: তানজিল রিমন