সংস্কৃতির ৭ দিন
জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীসেগুনবাগিচাজাতীয় চারুকলা প্রদর্শনী১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে গতকাল। এতে ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে চিত্রকর্ম ২২০টি, ভাস্কর্য ২৫টি এবং স্থাপনা শিল্প ২০টি।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। প্রদর্শনী ১৭ জুন পর্যন্ত চলবে।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন)ধানমন্ডিফ্রোজেন ইন টাইম-ফটোগ্রাফস অব ডান্সজার্মানির নয়জন শিল্পীর আলোকচিত্র নিয়ে চলছে প্রদর্শনী। এতে ৫০টি আলোকচিত্র স্থান পেয়েছে। সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। শুক্র ও শনিবার গ্যালারি বন্ধ থাকে। আগামী ৪ জুন প্রদর্শনীর শেষ দিন।সেমিনার কক্ষ (দ্বিতীয় তলা)কেন্দ্রীয় গণগ্রন্থাগারশাহবাগইউপিএল বার্ষিক গ্রন্থ প্রদর্শনীদ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশনা সংস্থার বার্ষিক গ্রন্থ প্রদর্শনী শুরু হবে আগামীকাল সকালে। এতে বিভিন্ন ধরনের দেশি-বিদেশি বই থাকবে। দামে আছে বিশেষ ছাড়।সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। শুক্রবার বন্ধ থাকবে। আগামী ১১ জুন বন্ধ হবে প্রদর্শনীর দুয়ার।বেঙ্গল শিল্পালয়২৭৫/এফ, রোড ১৬ (নতুন), ধানমন্ডিঈশান বৈভবভারতের উত্তর-পূর্বাঞ্চলের চিত্রশিল্পীদের সংগঠন কিরাতের আয়োজনে চলছে যৌথ চিত্র প্রদর্শনী। এতে ভারতের ছয়টি অঙ্গরাজ্যের ২৮ জন শিল্পীর ৫৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসেই সন্ধানে: দুইআলোকচিত্রী নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে ৩ জুন।সময়: বেলা ১২টা থেকে রাত আটটা। আগামী ১৪ জুন প্রদর্শনীর সমাপনী দিন।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডিমাটির পণ্য প্রদর্শনীমাটির তৈরি পটজাতীয় পণ্য নিয়ে চলছে প্রদর্শনী।সময়: বেলা তিনটা থেকে রাত আটটা। ৩ জুন প্রদর্শনী শেষ হবে।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিঅলমোস্ট মনোক্রোমঢাকা আর্ট সেন্টারের সংগ্রহে থাকা বিভিন্ন চিত্র নিয়ে চলছে যৌথ চিত্র প্রদর্শনী। এতে ২৫ জন শিল্পীর চিত্র স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১ এপ্রিল।গ্যালারি জলরঙবাড়ি ৫৪, সড়ক ১১, ব্লক এফ, বনানীমুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুখ্যাতনামা ৬০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। জলরং, অ্যাক্রিলিক, মিশ্রসহ বিভিন্ন মাধ্যমে শিল্পীরা চিত্রকর্মগুলো এঁকেছেন। প্রদর্শনীতে ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আগামী ১০ জুন প্রদর্শনীর শেষ দিন।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগঐতিহ্যের বই উৎসবসৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যের বই উৎসব চলছে। এতে খোলামেলা পরিবেশে বই বাছাই করে কেনার সুযোগ থাকছে। রয়েছে ছাড়ের ব্যবস্থাও।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। মেলা শেষ হবে ৩১ মে।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিএসেন্স অব সিক্রেটশিল্পী তারেক মেহেদীর একক চিত্র প্রদর্শনী শুরু হবে ৩ জুন।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। আগামী ১৬ জুন প্রদর্শনীর সমাপনী দিন।রুশ বিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্রবাড়ি ৫১০, সড়ক ৭, ধানমন্ডিডিফেরন্ট স্ট্রোকসসমকালীন পাঁচ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী চলছে। শিল্পীরা হচ্ছেন: হুমায়রা ফারহানাজ, সাবরিনা সরকার, নাহিদ আহমেদ, জাহানারা চৌধুরী ও আলমগীর কবির।প্রদর্শনীর সমাপনী দিন আজ।গ্যালারি চিত্রকবাড়ি ২১, সড়ক ৪ধানমন্ডি আ/এ, ঢাকাএকক চিত্র প্রদর্শনীশিল্পী মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে আগামী ১৫ জুন।গ্রন্থনা: তানজিল রিমন