সংস্কৃতির ৭ দিন
ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিরবীন্দ্রনামারবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে ৭ জুন সন্ধ্যায় শুরু হবে ছাপচিত্র প্রদর্শনী।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১৫ জুন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসেই সন্ধানে ২আলোকচিত্রী নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী চলছে।সময়: বেলা ১২টা থেকে রাত আটটা। ১৪ জুন প্রদর্শনীর সমাপনী দিন।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীসেগুনবাগিচাজাতীয় চারুকলা প্রদর্শনী১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী চলছে। এতে ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে চিত্রকর্ম ২২০টি, ভাস্কর্য ২৫টি এবং স্থাপনাশিল্প রয়েছে ২০টি।সময়: শনি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। ১৭ জুন পর্যন্ত চলবে প্রদর্শনী।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিএসেন্স অব সিক্রেটশিল্পী তারেক মেহেদীর একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। ১৬ জুন প্রদর্শনীর সমাপনী দিন।গ্যালারি চিত্রকবাড়ি ২১, সড়ক ৪, ধানমন্ডি আ/এএকক চিত্র প্রদর্শনীশিল্পী মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১৫ জুন।গ্যালারি জলরঙবাড়ি ৫৪, সড়ক ১১, ব্লক এফ, বনানীমুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুখ্যাতনামা ৬০ জন শিল্পীর চিত্রকর্ম নিয়ে চলছে প্রদর্শনী। জলরং, অ্যাক্রিলিক, মিশ্রসহ বিভিন্ন মাধ্যমে শিল্পীরা চিত্রকর্ম এঁকেছেন। প্রদর্শনীতে ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ১০ জুন এর শেষ দিন।বাণিজ্য মেলার মাঠশেরেবাংলা নগরজাতীয় বৃক্ষমেলাফলদ, বনজ ও ওষধিসহ বিভিন্ন গাছ নিয়ে চলছে মেলা। মেলায় পছন্দমতো গাছ কেনার সুযোগ রয়েছে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। শেষ হবে ৩০ জুন।নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনজাতীয় জাদুঘর, শাহবাগআলোকচিত্র প্রদর্শনীঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটি দ্বিতীয়বারের মতো আয়োজন করেছিল আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতার। এতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বাছাই করা আলোকচিত্র নিয়ে চলছে প্রদর্শনী। সময়: সকাল সাড়ে নয়টা থেকে বিকেল পাঁচটা। ৭ জুন প্রদর্শনীর সমাপনী দিন।সেমিনার কক্ষ (২য় তলা)কেন্দ্রীয় গণগ্রন্থাগার, শাহবাগইউপিএল বার্ষিক গ্রন্থ প্রদর্শনীদি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশনা সংস্থার বার্ষিক গ্রন্থ প্রদর্শনী চলছে। ইউপিএল প্রকাশিত বই ছাড়াও জেড বুকস, অক্সফোর্ড, সেজ, ওরিয়েন্ট লংম্যান, ব্লাক সোয়ান, পেঙ্গুইন মানসসহ বিভিন্ন বিদেশি প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে। সব ধরনের বইয়ে রয়েছে ছাড়ের ব্যবস্থা। কম দামে ভালো বইয়ের সমাহার ঘটেছে। সময়: সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। শুক্রবার বন্ধ থাকবে। ১১ জুন শেষ হবে প্রদর্শনী। গ্রন্থনা: তানজিল রিমন