সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিরবীন্দ্রনামারবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে ছাপচিত্র প্রদর্শনী।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১৫ জুন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিসেই সন্ধানে ২আলোকচিত্রী নাইমুজ্জামান প্রিন্সের একক আলোকচিত্র প্রদর্শনী চলছে।সময়: দুপুর ১২টা থেকে রাত আটটা। ১৪ জুন প্রদর্শনীর সমাপনী দিন।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিএসেন্স অব সিক্রেটশিল্পী তারেক মেহেদীর একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। ১৬ জুন প্রদর্শনীর সমাপনী দিন।গ্যালারি চিত্রকবাড়ি ২১, সড়ক ৪, ধানমন্ডি আ/এএকক চিত্র প্রদর্শনীশিল্পী মনিরুল ইসলামের একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১৫ জুন।বাণিজ্য মেলার মাঠশেরেবাংলা নগরজাতীয় বৃক্ষমেলাফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন গাছ নিয়ে চলছে মেলা। মেলায় পছন্দমতো গাছ কেনার সুযোগ রয়েছে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। শেষ হবে ৩০ জুন।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীসেগুনবাগিচাজাতীয় চারুকলা প্রদর্শনী১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী চলছে। এতে ২১১ জন শিল্পীর ২৬৫টি শিল্পকর্ম স্থান পেয়েছে। এর মধ্যে চিত্রকর্ম ২২০টি, ভাস্কর্য ২৫টি এবং স্থাপনাশিল্প রয়েছে ২০টি।সময়: শনি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। ১৭ জুন পর্যন্ত চলবে প্রদর্শনী।শ্রাবণ পোস্টার গ্যালারি২৮, আজিজ সুপার মার্কেট, শাহবাগউৎসবআর্নেস্তো চে গুয়েভারার ৮৪তম জন্মদিন উপলক্ষে আগামীকাল বিকেল পাঁচটায় শুরু হবে উৎসব। এতে উপস্থাপিত হবে চে গুয়েভারাকে নিবেদিত বই, টি-শার্ট ও পোস্টার।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ২৩ জুন উৎসবের সমাপনী দিন। মঙ্গলবার বন্ধ থাকবে।শিল্পাঙ্গনবাড়ি ২৬, সড়ক ৩, ধানমন্ডি আ/এনেচার অ্যান্ড লাইফসাতজন শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী চলছে। শিল্পীরা হচ্ছেন: নাজমুল হক, তাহমিনা সুলতানা, আইরিন আক্তার, মুনমুন বসাক, জিন্নাতুন নাহার, সিনথিয়া আরেফিন ও বদিউজ্জামান।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। আগামীকাল প্রদর্শনীর শেষ দিন।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনীজাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের ছবি থেকে বাছাই করা ৮০টি ছবি নিয়ে চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী চলবে ১৫ জুন পর্যন্ত।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগগ্রীষ্মের বইমেলাগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন বই নিয়ে চলছে গ্রীষ্মের বইমেলা। এতে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান হলো: অন্বেষা, পার্ল, ইত্যাদি, তাম্রলিপি, নওরোজ কিতাবিস্তান, রোদেলা প্রকাশনী।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। মেলা শেষ হবে ২৪ জুন।গ্রন্থনা: তানজিল রিমন