সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিউৎসব: তাঁর দীর্ঘ ছায়ায়কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২৪ জুন বিকেলে শুরু হবে উৎসব। এতে কবির বিভিন্ন সময়ের আলোকচিত্র, ব্যবহূত জিনিসপত্র উপস্থাপিত হবে।সময়: বেলা ১২টা থেকে রাত আটটা। ২৮ জুন প্রদর্শনীর সমাপনী দিন।ঢাকা আর্ট সেন্টারবাড়ি ৬০, সড়ক ৭/এ, ধানমন্ডিঅব টিয়ারস অ্যান্ড জয়স্থপতি মুস্তাফা খালিদ পলাশের একক চিত্র প্রদর্শনী চলছে। এতে ১২৭টি চিত্র স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১ জুলাই।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিটেগোর: দ্য ইউনিভার্সাল মেসেজবিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে চলছে আলোকচিত্র প্রদর্শনী। এতে কবির স্মৃতিবিজড়িত স্থানসহ অনেক কিছু উঠে এসেছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে বেলা ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ। ২৫ জুন প্রদর্শনীর সমাপনী দিন। নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষজাতীয় জাদুঘর, শাহবাগপুরান ঢাকা বাঁচাওআরবান স্টাডি গ্রুপের আয়োজনে চলছে আলোকচিত্র প্রদর্শনী। এতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিভিন্ন সড়ক ও ভবনের চিত্র ফুটে উঠেছে।সময়: প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন ২১ জুন।বাণিজ্য মেলার মাঠশেরেবাংলা নগরজাতীয় বৃক্ষমেলাফলদ, বনজ ও ঔষধিসহ বিভিন্ন গাছ নিয়ে চলছে মেলা। মেলায় পছন্দমতো গাছ কেনার সুযোগ রয়েছে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। শেষ হবে ৩০ জুন। শ্রাবণ পোস্টার গ্যালারি২৮ আজিজ সুপার মার্কেট, শাহবাগউৎসবআর্নেস্তো চে গুয়েভারার ৮৪তম জন্মদিন উপলক্ষে চলছে উৎসব। এতে চে গুয়েভারাকে নিবেদিত বই, টি-শার্ট ও পোস্টার উপস্থাপিত হয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা। ২৩ জুন উৎসবের সমাপনী দিন। মঙ্গলবার বন্ধ থাকবে। গ্যালারি কায়াবাড়ি ২০, সড়ক ১৬, সেক্টর ৪, উত্তরাগ্লাস অ্যান্ড পেপারশিল্পী কাজী রাকিবের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। গ্লাস এচিংয়ে করা দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক শিল্পকর্মগুলো উপস্থাপিত হয়েছে প্রদর্শনীতে। মোট ৬৯টি শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা। ২৪ জুন প্রদর্শনীর শেষ দিন।কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরশাহবাগগ্রীষ্মের বইমেলাগল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধসহ বিভিন্ন বই নিয়ে চলছে গ্রীষ্মের বইমেলা। এতে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান হলো অন্বেষা, পার্ল, ইত্যাদি, তাম্রলিপি, নওরোজ কিতাবিস্তান, রোদেলা প্রকাশনী।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। মেলা শেষ হবে ২৪ জুন।গ্রন্থনা: তানজিল রিমন