সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাশিল্পীর চোখে মৌলভীবাজারমৌলভীবাজারে একটি আর্টক্যাম্প আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এতে আঁকা ১০০টি চিত্র নিয়ে চলছে প্রদর্শনী।সময়: শনি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ৫ জুলাই।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীশিল্পী নাজির হোসেনের একক চিত্র প্রদর্শনী শুরু হবে ৫ জুলাই বিকেলে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ১১ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন। টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়স্মৃতির ছোঁয়াঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে চলছে আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন বিষয় উঠে এসেছে। ‘স্মৃতির ছোঁয়া’ নামে একটি অ্যালবামও প্রকাশিত হয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। প্রদর্শনী শেষ হবে ৭ জুলাই।শিশু একাডেমী গ্যালারিপুরোনো হাইকোর্ট এলাকাআন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনীবাংলাদেশ শিশু একাডেমী আয়োজন করে ‘ষষ্ঠ দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রতিযোগিতা’র। এতে অংশগ্রহণকারী খুদে শিল্পীদের ছবির মধ্য থেকে বাছাই করা ছবি নিয়ে চলছে প্রদর্শনী। মোট ১৯টি দেশের শিশুশিল্পীদের আঁকা পাঁচ শতাধিক চিত্র স্থান পেয়েছে।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা। প্রদর্শনী শেষ হবে ১০ জুলাই। শুক্র ও শনিবার বন্ধ।শিল্পাঙ্গনবাড়ি ২৬, সড়ক ৩, ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীশিল্পী রাজিয়া সুলতানার একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ৮ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন।গণগ্রন্থাগার চত্বরশাহবাগবর্ষাকালীন বইমেলাঋতুচক্রের পালে বইয়ের ছোঁয়া লেগেছে। বর্ষাকে উপলক্ষ করে বিজয়প্রকাশ, নালন্দা, মুক্তদেশ ও বিভাস প্রকাশনী সংস্থার অংশগ্রহণে চলছে বইমেলা। এতে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। ১৮ জুলাই মেলা শেষ হবে।দৃক গ্যালারি বাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিআন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীনর্থসাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে ৮ জুলাই। এতে পুরস্কারপ্রাপ্ত ৩৭টি আলোকচিত্র এবং আটটি ছবি-গল্প প্রদর্শিত হবে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ১৪ জুলাই।ওয়েস্টিন হোটেলগুলশান এভিনিউবাড়ি ১, সড়ক ৪৫, গুলশান-২আম উৎসবদেশি আমের এক রাজকীয় উৎসব চলছে। আম দিয়ে তৈরি প্রায় ৫০ ধরনের খাবার পাওয়া যাচ্ছে উৎসবে।সময়: প্রতিদিন বেলা ১২টা থেকে রাত সাড়ে ১০টা। ৫ জুলাই উৎসব শেষ হবে।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ইমার্জেন্সি আর্টিফ্যাক্টসআশিম হালদার সাগরের দ্বিতীয় একক মৃৎশিল্প প্রদর্শনী শুরু হবে ৫ জুলাই সন্ধ্যায়। সময়: প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা। ১০ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন।গ্রন্থনা: তানজিল রিমন