সংস্কৃতির ৭ দিন
শিশু একাডেমী গ্যালারিপুরোনো হাইকোর্ট এলাকাআন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রদর্শনীবাংলাদেশ শিশু একাডেমী আয়োজন করে ‘ষষ্ঠ দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিশু চিত্রকলা প্রতিযোগিতা’র। মোট ১৯টি দেশের শিশুশিল্পীদের আঁকা পাঁচ শতাধিক চিত্র স্থান পেয়েছে।সময়: সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা। আজ শেষ দিন।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিত্রিলয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছয় তরুণ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী শুরু হবে ১৬ জুলাই। বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম উপস্থাপিত হবে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ থাকে।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিথ্রাইভ ইন দ্য ওয়াইল্ড ওমেনস টেইলদুঃসাহসিক অভিযানের বিভিন্ন আলোকচিত্র নিয়ে চলছে প্রদর্শনী।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। শুক্র ও শনিবার বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ১৩ জুলাই।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিপটের গান বাংলার বাঘশিল্পী নাজির হোসেনের একক চিত্র প্রদর্শনী চলছে। তাঁর চিত্রের বড় একটি অংশে রয়েছে বাঘ। বেশির ভাগ চিত্র রয়েছে বাঘের দখলে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ১৫ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন। গ্যালারি জুমআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিপোশাক প্রদর্শনীরুমানা খন্দকারের দিনব্যাপী পোশাক প্রদর্শনী শুরু হবে ১৫ জুলাই।সময়: সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। এক দিনের এই প্রদর্শনী ১৫ জুলাই শেষ হবে।ইম্প্রেশনস গ্যালারিস্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ভবন৬৭, গুলশান এভিনিউএকক চিত্র প্রদর্শনীশিল্পী নাসিমা খানম কুইনির একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: রবি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর একটা। শুক্রবার গ্যালারি বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ১৪ জুলাই।গণগ্রন্থাগার চত্বরশাহবাগবর্ষাকালীন বইমেলাঋতুচক্রের পালে বইয়ের ছোঁয়া লেগেছে। বর্ষাকে উপলক্ষ করে বিজয়প্রকাশ, নালন্দা, মুক্তদেশ ও বিভাস প্রকাশনী সংস্থার অংশগ্রহণে চলছে বইমেলা। এতে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। ১৮ জুলাই মেলা শেষ হবে।দৃক গ্যালারি বাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিআন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীনর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী চলছে। এতে পুরস্কারপ্রাপ্ত ৩৭টি আলোকচিত্র এবং আটটি ছবি-গল্প প্রদর্শিত হবে।সময়: বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ১৪ জুলাই।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাআন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীনর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্রের দ্বিতীয় অংশের প্রদর্শনী শুরু হবে ১৫ জুলাই।সময়: শনি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। ২২ জুলাই প্রদর্শনীর শেষ দিন।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়সমকালীন প্রত্নচিহ্নঅসীম হালদার সাগরের দ্বিতীয় একক মৃৎশিল্প প্রদর্শনী চলছে। এতে মৃৎশিল্পের ব্যবহারে চমৎকার সব ভাস্কর্য উপস্থাপিত হয়েছে।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর সমাপনী দিন।দ্য ওয়েস্টিন ঢাকাগুলশান এভিনিউবাড়ি ১, সড়ক ৪৫, গুলশান-২ব্রেড ফেস্টিভ্যালপৃথিবীর বিভিন্ন দেশের রুটির এক মিলনমেলা বসছে আজ। বিভিন্ন দেশের রুটি থাকছে হোটেলের নিচতলার রেস্তোরাঁয়। মোট ১০১ ধরনের রুটির আয়োজন করা হয়েছে।সময়: ২৪ ঘণ্টাই খোলা থাকছে এই রেস্তোরাঁ। ১৬ জুলাই রুটির এই উৎসব শেষ হবে।গ্রন্থনা: তানজিল রিমন