সংস্কৃতির ৭ দিন
বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিএকক চিত্র প্রদর্শনীশিল্পী মোহাম্মদ কিবরিয়ার একক চিত্র প্রদর্শনী শুরু হবে ২২ জুলাই বিকেলে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ৩১ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন। দৃক গ্যালারি বাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিচিত্র প্রদর্শনীঢাকার সাতটি স্কুলের অটিস্টিক শিশুদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী চলছে। ছাত্র সংগঠন ‘হ্যান্স’-এর আয়োজনে এই প্রদর্শনীতে ৭০টি ছবি স্থান পেয়েছে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ২১ জুলাই।জিয়া মিলনায়তনচাষাঢ়া, নারায়ণগঞ্জফল ও বৃক্ষমেলাজেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে চলছে ফল ও বৃক্ষমেলা। এখান থেকে সব ধরনের বৃক্ষ কেনার সুযোগ রয়েছে।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ২৫ জুলাই মেলা শেষ হবে। দৃক গ্যালারি বাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিপ্রকৃতি ও নারীপরিবেশ উন্নয়নে নারীবিষয়ক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে লিপিকা আর্ট একাডেমী। প্রদর্শনী শুরু হবে ২২ জুলাই বিকেলে। এতে মোট ৫০টি ছবি স্থান পাবে।সময়: প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনীর শেষ দিন ২৪ জুলাই।গ্যালারি জুমআলিয়ঁস ফ্রঁসেজ. ২৬, মিরপুর রোড, ধানমন্ডিফ্যাশন মাই ইন্সপারেশনরুমানা খন্দকারের বিভিন্ন পোশাক নিয়ে চলছে প্রদর্শনী।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ২৮ জুলাই।লা গ্যালারিআলিয়ঁস ফ্রঁসেজ, ২৬, মিরপুর রোড, ধানমন্ডিত্রিলয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছয়জন তরুণ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শনী চলছে। এতে বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম স্থান পেয়েছে।সময়: সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা। শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল পাঁচটা থেকে রাত আটটা। রোববার গ্যালারি বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ২৯ জুলাই।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি ১০, সড়ক ৯ (নতুন), ধানমন্ডিহালদা: দ্য রিভার অব মিস্টারিইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের এক দল শিক্ষার্থী চট্টগ্রামের হালদা নদী দেখতে গিয়েছিল। তার ওপর করা আলোকচিত্র ও ভিডিওর প্রদর্শনী শুরু হবে ২০ জুলাই সন্ধ্যায়।সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা। শুক্র ও শনিবার বন্ধ থাকে। প্রদর্শনীর শেষ দিন ৪ আগস্ট।গণগ্রন্থাগার চত্বরশাহবাগবর্ষাকালীন বইমেলাঋতুচক্রের পালে বইয়ের ছোঁয়া লেগেছে। বর্ষাকে উপলক্ষ করে বিজয়প্রকাশ, নালন্দা, মুক্তদেশ ও বিভাস প্রকাশনী সংস্থার অংশগ্রহণে চলছে বইমেলা। এতে বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে।সময়: বেলা ১১টা থেকে রাত আটটা। ১৮ জুলাই মেলা শেষ হবে।জাতীয় চিত্রশালাবাংলাদেশ শিল্পকলা একাডেমীসেগুনবাগিচাআন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনীনর্থসাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় আলোকচিত্রের দ্বিতীয় অংশের প্রদর্শনী চলছে। এতে বাছাই করা সব চিত্র প্রদর্শিত হচ্ছে।সময়: শনি থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। ২২ জুলাই প্রদর্শনীর শেষ দিন।গ্রন্থনা: তানজিল রিমন