সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডিঅব টিয়ারস অ্যান্ড জয়স্থপতি মুস্তাফা খালিদ পলাশের একক চিত্র প্রদর্শনী চলছে। এতে ১২৭টি চিত্রকর্ম স্থান পেয়েছে।সময়: বিকেল তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী শেষ হবে ১ জুলাই। সোমবার বন্ধ থাকবে।বাণিজ্য মেলার মাঠশেরেবাংলা নগরজাতীয় বৃক্ষমেলাফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন গাছ নিয়ে চলছে মেলা। মেলায় পছন্দমতো গাছ কেনার সুযোগ রয়েছে।সময়: প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা। শেষ হবে ৩০ জুন।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডিলোভের বেড়াজাল: চাকদের কাহিনিফিলিপ গাইনের একক আলোকচিত্র প্রদর্শনী চলছে। এতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পাহাড়ি এলাকায় ভূমিগ্রাস, রাবার ও তামাক চাষ কীভাবে পরিবেশ বিপর্যয় ঘটাচ্ছে, তা উঠে এসেছে।এ ছাড়া আছে আদিবাসী চাকদের ঐতিহ্যবাহী নানা বিষয়।সময়: প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা। ২৯ জুন প্রদর্শনীর শেষ দিন।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়একজন মদন রাজার স্বাধীনতাতরুণ শিল্পী বাদলের একক শিল্পকর্ম প্রদর্শনী চলছে। সময়: বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী শেষ হবে ৩০ জুন।বেঙ্গল শিল্পালয়বাড়ি-২৭৫/এফ, সড়ক-১৬ (নতুন), ধানমন্ডিতাঁর দীর্ঘ ছায়ায়কবি সুফিয়া কামালের জন্মশতবার্ষিকী উপলক্ষে এক আর্টক্যাম্পের আয়োজন করা হয়। এতে ১৩ জন শিল্পী ১৩টি ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন কবির স্মৃতিবিজড়িত স্থান। এ ছাড়া সুফিয়া কামালের আসবাব ও চিঠিপত্র, সুফিয়া কামালের সংগ্রহে থাকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ট্রামের টিকিটের ওপর আঁকা ২৩টি স্কেচ, আলী যাকেরের তোলা নয়টি আলোকচিত্র, কবিকন্যা সাঈদা কামালের ১৮টি জলরং চিত্র ও পুত্র সাজেদ কামালের ৫০টি আলোকচিত্র স্থান পেয়েছে প্রদর্শনীতে।সময়: প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা। ২৮ জুন প্রদর্শনীর সমাপনী দিন।নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনবাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগপুস্তক প্রদর্শনীনজরুলইনস্টিটিউট আয়োজন করেছে ‘নজরুল ও নজরুলপুস্তকবিষয়ক প্রদর্শনী’।সময়: সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। আজই প্রদর্শনীর সমাপনী দিন।গ্রন্থনা: তানজিল রিমন