সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুকে নিয়ে প্রদর্শনীবাংলাদেশ জাতীয় আর্কাইভস প্রদর্শনী কক্ষআর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর, আগারগাঁও রোড, শেরেবাংলা নগর বঙ্গবন্ধু ও বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রদর্শিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের নানা প্রামাণ্য দলিল। এর মধ্যে রয়েছে আলোকচিত্র, নথিপত্র, দলিল, বই, পত্রিকার খবরাখবর। প্রতিদিন সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত প্রদর্শনীতে আসতে পারবেন দর্শনার্থীরা। ৩১ আগস্ট এর সমাপনী দিন।জয়নুল গ্যালারিচারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শনী চলছে। প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত আটটা। মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনসেগুনবাগিচা আলোকচিত্রীর ক্যামেরায় বঙ্গবন্ধু দেশের প্রখ্যাত আলোকচিত্রী রশীদ তালুকদার ও পশ্চিমবঙ্গের প্রয়াত আলোকচিত্রী অমিয় তরফদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক ছবি তুলেছেন। তা থেকে নির্বাচিত ৪৯টি ছবি নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে চলছে এক আলোকচিত্র প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকছে প্রদর্শনী কক্ষ। শেষ হবে ৩১ আগস্ট।আলোকচিত্র প্রদর্শনীগ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি মধ্যপ্রাচ্যে রমজান মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতি-গোষ্ঠীর মুসলমানদের রমজান মাস পালনের চিত্র আলোছায়ায় ফুটিয়ে তুলেছেন জার্মানির আলোকচিত্রী ক্রিস্টেল বেকার। আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রদর্শনী চলবে।ঢাকা আর্ট সেন্টাররোড ৭/এ, বাসা-৬০, ধানমন্ডি ঢাকা ‘বিকজ অফ ইউ...’ বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী আনোয়ার হোসেনের আলোকচিত্র প্রদর্শনীর আজ শেষ দিন।বেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডি অ্যাপারিশনস অ্যান্ড সিনেগ্রাফিজ ফরাসি আলোকচিত্রী জাঁ-ফিলিপ্পে পেরনটের একক প্রদর্শনী চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকছে।পোশাক প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেস দ্য ঢাকা২৬ মিরপুর রোড, ধানমন্ডি ‘উইমেন অ্যান্ড ফ্লাওয়ার’ শারমিন আখতার চৌধুরীর বিভিন্ন নকশায় তৈরি পোশাকের প্রদর্শনী চলছে। প্রদর্শনী চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা। বইমেলাবায়তুল মোকাররম মসজিদ উত্তর গেটপুরানা পল্টন ইসলামি বইমেলা মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন প্রতিবছরের মতো এবারও আয়োজন করেছে বইমেলা। এখানে কোরআন শরিফ, হাদিস ও ইসলামি বই পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত নয়টা পর্যন্ত মেলা খোলা থাকছে। বইমেলা চলবে পুরো রমজান মাস।মেলাকানন প্রাঙ্গণমোহাম্মদপুর অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ঈদমেলা অটিস্টিক শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান ‘কানন’-এর শিক্ষার্থীদের হাতে তৈরি বিভিন্ন পণ্য নিয়ে শুরু হয়েছে এই মেলা। ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। শেষ হবে আগামী ২ সেপ্টেম্বর।চলচ্চিত্রগ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি জার্মান-বাংলা রোববার চলচ্চিত্র সন্ধ্যা আজ সন্ধ্যা সাতটা থেকে দেখানো হবে শৌভিক দাশ তমালের ‘কাকতাড়ুয়া’ (বাংলাদেশ) এবং ক্যারোলিন লিংকের ‘অ্যা ইয়ার অ্যাগো ইন উইন্টার’ (জার্মানি)।গ্রন্থনা: তানজিল রিমন