সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেলাবাংলাদেশ জাতীয় জাদুঘরশাহবাগ কারুমেলা ১৪১৭ বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ও বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে শুরু হয়েছে কারুমেলা ১৪১৭। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারুশিল্পীরা এতে অংশ নিয়েছেন। মেলায় তাঁদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শিত ও বিক্রি হবে। কারুমেলা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত।প্রদর্শনীবেঙ্গল শিল্পালয়২৭৫/এফ, সড়ক-১৬ (নতুন), ধানমন্ডি সৃজনে ও শেকড়ে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ প্রদর্শনী শুরু হয়েছে। এতে স্থান পেয়েছে ১০ জন শিল্পীর শিল্পকর্ম। প্রদর্শনী চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে।চারুকলা অনুষদঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ বৈচিত্র্য বৈভব চারুকলা অনুষদের শিক্ষার্থীদের শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে জয়নুল গ্যালারিতে। বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। এটি শেষ হবে ২২ সেপ্টেম্বর।দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডি আমাদের পথ চলা ‘আমাদের পথ চলা’র প্রথম যৌথ চিত্রপ্রদর্শনী শেষ হবে ২১ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী।ইমপ্রেশন্স গ্যালারি৬৭, গুলশান এভিনিউ অ্যারাবিক ক্যালিগ্রাফি শিল্পী নাজিব তারেকের আরবি ক্যালিগ্রাফি প্রদর্শনী আজ শেষ হবে। সকাল সাড়ে নয়টা থেকে বেলা আড়াইটা এবং বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।গ্রন্থনা: তানজিল রিমন