সংস্কৃতির ৭ দিন
প্রদর্শনীগ্যালারি চিত্রকবাড়ি-২১, সড়ক-৪, ধানমন্ডি ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স শিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী চলছে। শেষ হবে আগামী ১২ অক্টোবর। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।ঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকা বুকস, ইউ ক্যান রিড! ওয়াকিলুর রহমানের চিত্র প্রদর্শনী চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।গ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরা দ্য উইংস মুর্তজা বশীরের একক চিত্র প্রদর্শনী শেষ হবে আগামী ১০ অক্টোবর। প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি বেটার ক্লাসরুম ডিজাইন ডিজাইন ও স্থাপত্যের আন্তর্জাতিক প্রতিযোগিতার ওপর প্রদর্শনী চলছে। ৩০ সেপ্টেম্বর প্রদর্শনীর শেষ দিন। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী।আলোকচিত্র প্রদর্শনী দৃক গ্যালারিবাড়ি ৫৮, সড়ক ১৫/এ (নতুন), ধানমন্ডিশেডস অব প্যাশনআলোকচিত্রীদের সংগঠন ‘ড্রিমার্স ফ্যাক্টরি’ ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণ আলোকচিত্রীদের ক্যামেরায় ধারণ করা ছবি নিয়ে আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতার। ৫৫০টি ছবি থেকে ৫০টি নির্বাচিত করে নিয়ে চলছে প্রদর্শনী। আজ রাত আটটায় শেষ হবে।চলচ্চিত্রগ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডি জার্মান বাংলা চলচ্চিত্র সন্ধ্যা আজ সন্ধ্যা সাতটায় দেখানো হবে গ্যাব্রিয়েল সুমনের কুমির চলচ্চিত্র। এরপর দেখানো হবে ডরিস ডরিইয়ের চেরি ব্লসমস চলচ্চিত্র।গ্রন্থনা: তানজিল আহমেদ