সংস্কৃতির ৭ দিন
চারুকলা প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাওসমানী স্মৃতি মিলনায়তন, আবদুল গনি রোড১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীদুই বছর পরপর অনুষ্ঠিত হয় এশীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশসহ এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৬টি দেশ এতে অংশ নেবে। অন্যান্য মহাদেশের ১০টি দেশ পর্যবেক্ষক হিসেবে থাকবে। প্রদর্শনীতে অংশ নিতে বিভিন্ন দেশের শিল্পীদের অনেকেই এখন বাংলাদেশে। শিল্পীরা এখন ব্যস্ত তাঁদের শিল্পকর্ম সাজাতে। আগামী শুক্রবার দেশের সবচেয়ে বড় শিল্পকর্ম প্রদর্শনীর ১৪তম আসর দুটি ভেন্যুতে শুরু হবে। আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই প্রদর্শনী শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ও ওসমানী স্মৃতি মিলনায়তনে মাসব্যাপী একযোগে চলবে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য থাকবে বিশেষ পরিবহনের ব্যবস্থা। এ ছাড়া প্রদর্শনী উপলক্ষে অন্যান্য গ্যালারিতে থাকবে বিশেষ আয়োজন।সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। চলবে ৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত।আলোকচিত্র প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজ২৬, মিরপুর রোড, ধানমন্ডিরেস্টোরিং লাইভসবাংলাদেশের দক্ষিণাঞ্চলে আইলা আঘাত হেনেছিল ২০০৯ সালের মে মাসে। প্রাকৃতিক এই দুর্যোগের শিকার লোকজন হারায় তাদের ঘর, পানিতে ভেসে যায় তাদের এলাকা। দেখা দেয় খাবার পানির অভাব আর পানিবাহিত রোগ। আইলায় আক্রান্ত সাতক্ষীরা ও খুলনা জেলার লোকজনের পানি, স্যানিটেশন-ব্যবস্থা ও কাজের ওপর তোলা ছবি নিয়ে প্রদর্শনী চলছে। আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল।সময়: ১৫ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা। রোববার বন্ধ।শিল্পকর্ম প্রদর্শনীঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকাবুকস, ইউ ক্যান রিড!জার্মানপ্রবাসী শিল্পী ওয়াকিলুর রহমানের শিল্পকর্ম প্রদর্শনী চলছে। শিল্পকর্মের বিষয়বস্তু হচ্ছে বই। শিল্পী বিভিন্ন ধরনের বইয়ের মজার মজার সব ব্যবহার করেছেন তাঁর শিল্পকর্মে। প্রতিটি শিল্পকর্মই দর্শনার্থীদের ভাবনার জগতে নিয়ে যায়।সময়: ১২ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। বেলা তিনটা থেকে রাত নয়টা।চিত্র প্রদর্শনীগ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরাদ্য উইংসশিল্পী মুর্তজা বশীর তাঁর জীবনে বিভিন্ন ধরনের পাখা এঁকেছেন। এসব পাখার বেশ কিছু চিত্র নিয়ে চলছে একক প্রদর্শনী। সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ১০ অক্টোবর পর্যন্ত চলবে।গ্যালারি চিত্রকবাড়ি-২১, সড়ক-৪, ধানমন্ডিইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্সশিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী চলছে। তেলরঙে আঁকা ৩০টি চিত্রকর্ম এতে স্থান পেয়েছে। তুলির আঁচড়ে তিনি ফুটিয়ে তুলেছেন জীবনের নানা অভিব্যক্তি। চিত্রকর্মে শিশুর মুখাবয়বের ব্যবহারও উল্লেখযোগ্য।সময়: ১২ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। সকাল ১০টা থেকে রাত আটটা।দ্য গ্যালারিবাড়ি-৭/বি, সড়ক-১৩, গুলশান-১নেপোটিজমশিল্পী সৃজন চৌধুরীর একক চিত্র প্রদর্শনী চলছে গুলশানের দ্য গ্যালারিতে। এ প্রদর্শনীর মাধ্যমে নতুনরূপে যাত্রা শুরু করেছে গুলশানের এই গ্যালারি। সময়: ৮ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত আটটা।দৃক গ্যালারিবাড়ি-৫৮, সড়ক-১৫/এ (নতুন), ধানমন্ডিওভার লোডেডপাকিস্তানি শিল্পী আয়েশা সিদ্দিকার একক চিত্র প্রদর্শনী চলছে।সময়: ৪ অক্টোবর পর্যন্ত বেলা তিনটা থেকে রাত আটটা।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডিঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েটশিল্পী সুলেখা চৌধুরীর একক চিত্র প্রদর্শনী চলছে। তাঁর চিত্রে উঠে এসেছে ঢাকা শহরের যানজট।সময়: ৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা। শুক্রবার বন্ধ।রেডিয়াস সেন্টারবে গ্যালারিয়া (৫ম তলা), ৫৭ গুলশান এভিনিউ, গুলশান-১যৌথ চিত্র প্রদর্শনীবাংলাদেশ ও ভারতের তিনজন শিল্পীর যৌথ প্রদর্শনী চলছে।সময়: শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত আটটা। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। প্রদর্শনী খোলা থাকবে ৮ অক্টোবর পর্যন্ত।টিভোলি আর্ট সেন্টারএফ/৩৩, ডিসিসি সুপার মার্কেট (২য় তলা), গুলশান-২যৌথ চিত্র প্রদর্শনী১০ জন শিল্পীর প্রায় ৬০টি চিত্র প্রদর্শনী চলছে। এসব চিত্রে ব্যবহার করা হয়েছে তেলরং, অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যম।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ১২ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে।বইমেলাগণগ্রন্থাগার চত্বরশাহবাগবিশ্বসাহিত্য ভবন ও বাংলাপ্রকাশের বই উৎসবমনকাড়া সব প্রচ্ছদে মোড়ানো প্রতিটি বই। মুক্তিযুদ্ধ, প্রবন্ধ, গল্প, উপন্যাস, শিশুতোষসহ বিভিন্ন ধরনের বইয়ের সমাহার। প্রায় এক হাজার বই নিয়ে বিশ্বসাহিত্য ভবন ও বাংলাপ্রকাশের যৌথ উদ্যোগে শুরু হয়েছে বই উৎসব। বইয়ের মূল্যের ওপর রয়েছে ৩০ শতাংশ ছাড়।সময়: ১৫ অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে রাত আটটা।গ্রন্থনা: তানজিল আহমদ