সংস্কৃতির ৭ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারুকলা প্রদর্শনীবাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচাওসমানী স্মৃতি মিলনায়তন, আবদুল গনি রোড১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীদুই বছর পরপর অনুষ্ঠিত হয় এশীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশসহ এশিয়া ও এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৬টি দেশ এতে অংশ নিয়েছে। অন্যান্য মহাদেশের ১০টি দেশ পর্যবেক্ষক হিসেবে রয়েছে। গত শুক্রবার দেশের সবচেয়ে বড় শিল্পকর্ম প্রদর্শনীর ১৪তম আসর দুটি ভেন্যুতে শুরু হয়েছে। আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এই প্রদর্শনী শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা ও ওসমানী স্মৃতি মিলনায়তনে মাসব্যাপী একযোগে চলছে। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাওয়ার জন্য রয়েছে বিশেষ পরিবহনের ব্যবস্থা। এ ছাড়া প্রদর্শনী উপলক্ষে অন্যান্য গ্যালারিতে রয়েছে বিশেষ আয়োজন।সময়: শনিবার থেকে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।আলোকচিত্র প্রদর্শনীআলিয়ঁস ফ্রঁসেজ২৬ মিরপুর রোড, ধানমন্ডিরেস্টোরিং লাইভসবাংলাদেশের দক্ষিণাঞ্চলে আইলা আঘাত হেনেছিল ২০০৯ সালের মে মাসে। প্রাকৃতিক এই দুর্যোগের শিকার লোকজন হারায় তাদের ঘর, পানিতে ভেসে যায় তাদের এলাকা। দেখা দেয় খাবার পানির অভাব আর পানিবাহিত রোগ। আইলায় আক্রান্ত সাতক্ষীরা ও খুলনা জেলার লোকজনের পানি, স্যানিটেশন-ব্যবস্থা ও কাজের ওপর তোলা ছবি নিয়ে প্রদর্শনী চলছে। আয়োজন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও সলিডারিটিস ইন্টারন্যাশনাল।সময়: ১৫ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। সোম থেকে বৃহস্পতিবার বেলা তিনটা থেকে রাত নয়টা এবং শুক্র ও শনিবার বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে আটটা। রোববার বন্ধ।শিল্পকর্ম প্রদর্শনীঢাকা আর্ট সেন্টারবাড়ি-৬০, সড়ক-৭/এ, ধানমন্ডি আবাসিক এলাকাবুকস, ইউ ক্যান রিড!জার্মানপ্রবাসী শিল্পী ওয়াকিলুর রহমানের শিল্পকর্ম প্রদর্শনী চলছে। শিল্পকর্মের বিষয়বস্তু হচ্ছে বই। শিল্পী বিভিন্ন ধরনের বইয়ের মজার মজার সব ব্যবহার করেছেন তাঁর শিল্পকর্মে। প্রতিটি শিল্পকর্মই দর্শনার্থীদের ভাবনার জগতে নিয়ে যায়।সময়: ১২ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। বেলা তিনটা থেকে রাত নয়টা।চিত্র প্রদর্শনীবেঙ্গল শিল্পালয়বাড়ি ২৭৫/এফ, সড়ক ১৬ (নতুন), ধানমন্ডিশিল্পের অলিন্দে১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে আবুল খায়ের ও বেঙ্গল ফাউন্ডেশন সংগ্রহের নির্বাচিত চিত্রকর্মের বিশেষ প্রদর্শনী।সময়: ১৩ অক্টোবর পর্যন্ত দুপুর ১২টা থেকে রাত আটটা।বাংলাদেশ জাতীয় জাদুঘরশাহবাগ১৪তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী উপলক্ষে শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান ও শিল্পী এস এম সুলতানের চিত্রকর্ম প্রদর্শনী।সময়: সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা। ৬ নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে।গ্যালারি কায়াবাড়ি-২০, সড়ক-১৬, সেক্টর-৪, উত্তরাদ্য উইংসশিল্পী মুর্তজা বশীর তাঁর জীবনে বিভিন্ন ধরনের পাখা এঁকেছেন। এসব পাখার বেশ কিছু চিত্র নিয়ে চলছে একক প্রদর্শনী। সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। আজ প্রদর্শনীর শেষ দিন।গ্যালারি চিত্রকবাড়ি-২১, সড়ক-৪, ধানমন্ডিইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্সশিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্র প্রদর্শনী চলছে। তেলরঙে আঁকা ৩০টি চিত্রকর্ম এতে স্থান পেয়েছে। তুলির আঁচড়ে তিনি ফুটিয়ে তুলেছেন জীবনের নানা অভিব্যক্তি। চিত্রকর্মে শিশুর মুখাবয়বের ব্যবহারও উল্লেখযোগ্য।সময়: ১২ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে। সকাল ১০টা থেকে রাত আটটা।গ্যেটে ইনস্টিটিউটবাড়ি-১০, সড়ক-৯ (নতুন), ধানমন্ডিঢাকা ট্রাফিক: দ্য সিটি ক্যান নট ওয়েটশিল্পী সুলেখা চৌধুরীর একক চিত্র প্রদর্শনী চলছে। তাঁর চিত্রে উঠে এসেছে ঢাকা শহরের যানজট।সময়: ৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা। শুক্রবার বন্ধ।টিভোলি আর্ট সেন্টারএফ/৩৩, ডিসিসি সুপার মার্কেট (২য় তলা), গুলশান-২যৌথ চিত্র প্রদর্শনী১০ জন শিল্পীর প্রায় ৬০টি চিত্র প্রদর্শনী চলছে। এসব চিত্রে ব্যবহার করা হয়েছে তেলরং, অ্যাক্রেলিকসহ বিভিন্ন মাধ্যম।সময়: সকাল ১০টা থেকে রাত আটটা। ১২ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে।